× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসির জন্য অ্যাডিডাসের বিশেষ বুট

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২২ ১২:০০ পিএম

আপডেট : ২১ নভেম্বর ২০২২ ১৪:০১ পিএম

সোনালি বুট হাতে লিওনেল মেসি।

সোনালি বুট হাতে লিওনেল মেসি।

লিওনেল মেসি তার আইকনিক ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে যে বুট পরবেন তা উন্মোচন করা হয়েছে।

ডেইলি মেইল জানিয়েছে, মেসি গত অক্টোবরে এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন, কাতারে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে শেষবারের মতো তিনি তার দেশের প্রতিনিধিত্ব করবেন।

অ্যাডিডাস কাতারে মেসি যে সোনালি বুটটি পরবেন তা উন্মোচন করেছে। এটির ডিজাইনে ২০০৬ সালে তার প্রথম বিশ্বকাপের বুটগুলোর ছায়া রয়েছে জানা গেছে।

মেসি তার কিংবদন্তি ক্যারিয়ারজুড়ে বিশ্বকাপ ছাড়া জয়ের যা কিছু আছে সবই জিতেছেন।

ফুটবলের সবচেয়ে বড় ট্রফি জয়ের সবচেয়ে কাছে এসেছিলেন তিনি ২০১৪ সালে। তখন আর্জেন্টিনা জার্মানির কাছে ১-০ ব্যবধানে হেরে ছিল।

গত বছর কোপা আমেরিকা জেতা আর্জেন্টিনা এ শীতে কাতারে জয়ের ক্ষেত্রে সবচেয়ে ফেভারিট এক দল।

তারা আশা করছে, কাতারে তাদের পারফর্ম প্রতিফলিত হচ্ছে বিশ্বকাপের জন্য তৈরি মেসির বুটের রঙে।

অ্যাডিডাস এক্স স্পিডপোর্টাল জানিয়েছে, বুটটিতে সোনালি রঙের পাশাপাশি আর্জেন্টিনার পতাকার রঙের প্রতিনিধিত্বকারী নীল, সাদা রংসহ পেছনে একটি কালো ডোরা রয়েছে।

মেসি ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ও বিশ্বকাপের বাকি সময়জুড়ে প্রথমবারের মতো বিশেষ সংস্করণের বুট দুটি পরবেন।

সৌদি আরবের পাশাপাশি ‘ডি’ গ্রুপে মেক্সিকো ও পোল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

অক্টোবরে মেসি আর্জেন্টিনার সাংবাদিক সেবাস্তিয়ান ভিগনোলোকে বলেছিলেন, ‘এটাই হবে আমার শেষ বিশ্বকাপ। এটা নিশ্চিত, সিদ্ধান্ত নিয়েছি।’

মেসি কাতারে তার পঞ্চম বিশ্বকাপ খেলতে চলেছেন এবং টুর্নামেন্টের আগের চারটি সংস্করণে ৬টি গোল করেছেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা