× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অলিম্পিকে অনিশ্চিত নাদাল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ জুলাই ২০২৪ ১৫:৪৫ পিএম

আপডেট : ২৬ জুলাই ২০২৪ ১৯:১৭ পিএম

অলিম্পিকে অনিশ্চিত নাদাল

প্যারিস অলিম্পিক যাত্রা অনিশ্চিত রাফায়েল নাদালের। বিশ্ব সেরা এই আসরের দুইবারের সোনাজয়ী কিংবদন্তির ঊরুর চোটের খবর নিশ্চিত করেছেন তারই কোচ ও সাবেক টেনিস খেলোয়াড় কার্লোস ময়া। গতকাল বৃহস্পতিবার স্প্যানিশ রেডিওকে ময়া বলেছেন, ‘গতকাল (বুধবার) সকালে সে অস্বস্তি অনুভব করেছে। বিকেল নাগাদ আরও খারাপ হয়েছে। ব্যাপারটা খারাপের দিকে যাওয়ার আগেই সে থেমেছে।’

প্যারিস অলিম্পিকে আগামী রোববার একক ইভেন্টে প্রথম রাউন্ডে হাঙ্গেরির মারতন ফুচোভিসের মুখোমুখি হওয়ার কথা নাদালের। এর আগে আলকারাজকে সঙ্গে নিয়ে দ্বৈত ইভেন্টের কোর্টে নামার কথা আগামীকাল।  কিন্তু নাদাল খেলতে পারবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।  ময়ার ভাষায়, ‘সে খেলবে কি, খেলবে না সে ব্যাপারে নিশ্চিত নই। এই মুহূর্তে তার বিশ্রাম প্রয়োজন। সে অবশ্যই অলিম্পিকে খেলতে মুখিয়ে আছে। বছরের পর বছর সে এটাতে (অলিম্পিকে) চোখ রেখে আসছে। সে জন্মগতভাবেই প্রতিদ্বন্দ্বী। একক ও দ্বৈত ইভেন্টে খেলতে চায়। আলকারাজের সঙ্গে দ্বৈত ইভেন্টে খেলতেও মুখিয়ে আছে। এই প্রথম তারা একসঙ্গে খেলবে এবং স্প্যানিশ টেনিসের জন্য সেটা হবে ঐতিহাসিক।’ 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা