নারী এশিয়া কাপ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ জুলাই ২০২৪ ১৪:২৫ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৪ ১৫:১৫ পিএম
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ছবি : আ. ই. আলীম
নারী এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা। বাঁচা-মরার ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে শেষ ম্যাচের স্কোয়াড থেকে ছিটকে গেছেন সাবিকুন জেসমিন। একাদশে ফিরেছেন পেসার মারুফা আক্তার।
শক্তিসামর্থ্য কিংবা পরিসংখ্যান সব বিভাগেই বাংলাদেশের চেয়ে এগিয়ে ভারত। টি-টোয়েন্টিতে ২২ দেখায় ব্লুজদের জয় ১৯, বাংলাদেশের ৩। তবে সেমিতে নামার আগে বেশ আত্মবিশ্বাসী টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন, ‘ফাইনালের দিকে তাকিয়ে মাঠে নামব। আমাদের লক্ষ্য ফাইনাল। সবার ইচ্ছা ফাইনাল খেলা। গতবার যখন এশিয়া কাপ খেলেছি তখন উইমেন্স ক্রিকেটে অনেক বড় একটা উন্নতি হয়েছিল। আরও এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্য আমাদের।’
বাংলাদেশ একাদশ : দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, নিগার সুলতানা (অধিনায়ক), রুমানা আহমেদ, ইসমা তানজিম, রিতু মণি, রাবেয়া খাতুন, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, জাহানারা আলম ও মারুফা আক্তার।
ভারত একাদশ : শেফালি ভার্মা, স্মৃতি মান্ধানা, উমা ছেত্রী, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), জেমিমা রদ্রিগস, রিচা ঘোষ (উইকেটরক্ষক), দীপ্তি শর্মা, পূজা ভাস্ত্রকার, রাধা যাদব, তনুজা কানওয়ার ও রেণুকা সিং।