× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন শান্ত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৪ ০১:০২ এএম

আপডেট : ২৬ জুলাই ২০২৪ ১১:০২ এএম

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন শান্ত

অনেক দিন ধরেই গলার সমস্যায় ভুগছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট পর্ব থেকে তার এ সমস্যা দেখা দেয়। বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে গতকাল বৃহস্পতিবার থাইল্যান্ডে গেছেন বাঁ হাতি এ টপঅর্ডার ব্যাটসম্যান।

বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘কয়েক দিনের জন্য সে থাইল্যান্ডে গেছে। এটা ব্যক্তিগত সফর। তার গলার একটু সমস্যা ছিল, সেটার জন্য। খেলাসংক্রান্ত কোনো চোটের জন্য নয়।’

এদিকে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলছে বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্প। বাংলাদেশ দলের এ প্রস্তুতি মূলত আসন্ন পাকিস্তান সফর নিয়ে। গতকাল সকালের ফ্লাইটে ক্রিকেটারদের বিশেষ ক্যাম্পে যোগ দিয়ে ইনডোরে অনুশীলন করেন লিটন দাস, হাসান মাহমুদ, সৌম্য সরকার, রিশাদ হোসেন, তানজিম হাসান, তানভীর ইসলাম, মোসাদ্দেক হোসেন ও জাকের আলী। কিন্তু থাইল্যান্ড সফরে যাওয়ায় ক্যাম্পে যোগ দিতে পারেননি অধিনায়ক শান্ত।

১৭ আগস্ট পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট শুরু হবে, করাচিতে দ্বিতীয় টেস্ট শুরু ৩০ আগস্ট।তবে এর আগে সব ঠিক থাকলে ৬ আগস্ট পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল। সেখানে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি এক দিনের ম্যাচ খেলবে তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা