× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগামী সপ্তাহে বাংলাদেশে আসবেন হাথুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৪ ১৭:২০ পিএম

নাজমুল হোসেন শান্তদের কোচ এখন ছুটিতে আছেন— সংগৃহীত ছবি

নাজমুল হোসেন শান্তদের কোচ এখন ছুটিতে আছেন— সংগৃহীত ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দ্বিপাক্ষিক কোনো সিরিজ না থাকায় ছুটিতে ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। লম্বা ছুটির পর বাংলাদেশ জাতীয় দলের প্রধান  কোচের গত ১৭ জুলাই দেশে ফেরার কথা ছিল। কিন্তু দেশে চলমান পরিস্থিতির কারণে বাংলাদেশে ফিরতে পারেননি হাথুরু। বিসিবি সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে বাংলাদেশে ফিরবেন টাইগার হেড মাস্টার। 

গত মাসে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে গড়িয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। মারকাটারি এই টুর্নামেন্টে সুপার এইট থেকেই বিদায় নিয়েছিল বাংলাদেশ দল। বিশ্বকাপ অভিযান শেষে টাইগার ক্রিকেটাররা দেশে ফিরলেও দলের সঙ্গে ছিলেন না হাথুরুসিংহে। ছুটি নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। সে সময় কোচিং স্টাফের বাকি সদস্যরাও ছুটিতে চলে যান। 

এদিকে জাতীয় দলের বাকি কোচিং স্টাফরা ছুটি শেষে নির্ধারিত সময়েই বাংলাদেশে ফিরলেও আসতে পারেননি হাথুরুসিংহে। বাংলাদেশে ফিরে আগামী মাসে পাকিস্তান সিরিজের প্রস্তুতিতে নেমে পড়বেন তিনি।

এরপর ১৭ আগস্ট দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে উড়াল দেবে বাংলাদেশ দল। রাওয়ালপিন্ডিতে আগামী ২১ আগস্ট শুরু হবে প্রথম টেস্ট। এরপর করাচিতে ৩০ আগস্ট থেকে মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা