× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোটা সংস্কার আন্দোলন

শান্তিপূর্ণ সমাধানের অনুরোধ মুশফিকের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৪ ১১:১৬ এএম

শান্তিপূর্ণ সমাধানের অনুরোধ মুশফিকের

কোটা সংস্কার আন্দোলনে উত্তপ্ত সারা দেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ প্রায় সব কটি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমেছেন রাজপথে। দেশের নানা প্রান্তের, নানা পেশার মানুষ এই আন্দোলনের পক্ষে সমর্থন জানাচ্ছেন। এবার এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানালেন ক্রিকেটার মুশফিকুর রহিম। 

মুশফিক পড়ালেখা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। কোটা সংস্কার আন্দোলনে এই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও সহিংসতার শিকার হয়েছেন। এ নিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আজ নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে, আমি আমার ভাই-বোনদের ওপর আর কোনো সহিংসতা দেখতে চাই না।’ 

শিক্ষার্থীদের ওপর সহিংসতার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা মুখে কালো কাপড় পরে প্রতিবাদ জানিয়েছেন। সংকটকালীন সময়ে শিক্ষার্থীদের পাশে থাকার জন্য শিক্ষকদের সাহসিকতাকে শ্রদ্ধা জানিয়ে মুশফিক আরও লিখেছেন, ‘আমার শিক্ষকরা যারা অতুলনীয় সাহস দেখিয়ে তাদের ছাত্র-ছাত্রীদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন তাদের প্রতি অতল শ্রদ্ধা। এটা মেনে নেওয়া কঠিন কোনো ছাত্রের জন্য যে তার শিক্ষক হেনস্তা হয়েছেন। যা খুবই নিন্দনীয় বলে আমি বিশ্বাস করি।’

ঘটনার সুষ্ঠু সমাধান ও রক্তপাত বন্ধের দাবিতে ‍মুশফিক আরও লিখেছেন, ‘যে কোনো উপায়েই এই রক্তপাত বন্ধ হোক। শান্তি আসুক। সংশ্লিষ্টরা সমাধানের শান্তিপূর্ণ রাস্তা বের করবেন এটাই অনুরোধ। আল্লাহ আমাদের ঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। আমিন।’ 

কোটা সংস্কার আন্দোলনে ইতিমধ্যে ৬ জন ছাত্র প্রাণ হারিয়েছেন ও আহত হয়েছেন অনেকে। সহিংসতা নেমে আসায় গতকাল নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এ নিয়ে প্রতিক্রিয়া জানান বাংলাদেশ ক্রিকেট দলের দুই তারকা তাওহীদ হৃদয় ও শরীফুল ইসলাম। ৃ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা