× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীলঙ্কায় পৌঁছেছেন জ্যোতিরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৪ ১৯:৪৮ পিএম

আপডেট : ১৬ জুলাই ২০২৪ ২১:৪৮ পিএম

কলম্বো এয়ারপোর্ট থেকে বের হচ্ছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি (বামে) ও সহ-অধিনায়ক নাহিদা আক্তার (ডানে); ছবি : আ. ই. আলীম, শ্রীলঙ্কা থেকে

কলম্বো এয়ারপোর্ট থেকে বের হচ্ছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি (বামে) ও সহ-অধিনায়ক নাহিদা আক্তার (ডানে); ছবি : আ. ই. আলীম, শ্রীলঙ্কা থেকে

এশিয়া কাপে অংশ নিতে শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মঙ্গলবার (১৬ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় কলম্বো এয়ারপোর্টে পা রাখেন টাইগ্রেস ব্রিগেড। সেখান থেকে তিন ঘণ্টার বাস যাত্রায় টুর্নামেন্টের ভেন্যু ডাম্বুলায় পৌঁছাবেন নিগার সুলতানা জ্যোতিরা। এর আগে ঢাকা থেকে দুপুর ১২.৫৫ মিনিটে ফ্লাইটের কথা থাকলেও বিলম্বের কারণে বিমানটি বেলা ৩টায় ছেড়ে যায়।

আগামী ১৯ জুলাই থেকে শুরু হবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরের মাঠের লড়াই। টি-টোয়েন্টি ফরম্যাটের আসরে বাংলাদেশের মেয়েরা পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকছে স্বাগতিক শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও থাইল্যান্ড। গ্রুপ ‘এ’তে আছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, পাকিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। রানগিরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে টুর্নামেন্টের সব ম্যাচ। 

এশিয়া কাপ দিয়েই জাতীয় দলে প্রত্যাবর্তন করবেন পেস অলরাউন্ডার জাহানারা আলম; ছবি: আ. ই. আলীম, শ্রীলঙ্কা থেকে

আগামী ২০ জুলাই নিজেদের প্রথম ম্যাচে লঙ্কান মেয়েদের মুখোমুখি হবেন বাংলার মেয়েরা। এরপর ২২ জুলাই থাইল্যান্ড ও ২৪ জুলাই মালয়েশিয়ার মুখোমুখি হবে লাল-সবুজের জার্সিধারীরা। টুর্নামেন্টের দুই সেমিফাইনাল ২৬ জুলাই ও শিরোপা নির্ধারণী ফাইনাল ২৮ জুলাই অনুষ্ঠিত হবে।  

এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, রুমানা আমেদ, রিতু মণি, মারুফা আক্তার, জাহানারা আলম, রাবেয়া, সুলতানা খাতুন, রুবাইয়া হায়দার ঝিলিক, স্বর্ণা আক্তার, ইশমা তানজুম, সাবিকুন্নাহার জেসমিন ও শরিফা খাতুন।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা