× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওডিআই সিরিজ : টসে হেরে ব্যাটিংয়ে টাইগাররা

খেলাধুলা ডেস্ক

প্রকাশ : ০৫ আগস্ট ২০২২ ১৩:৩৩ পিএম

আপডেট : ০৫ আগস্ট ২০২২ ১৩:৫২ পিএম

ওডিআই সিরিজ : টসে হেরে ব্যাটিংয়ে টাইগাররা

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ব্যাট করবে বাংলাদেশ। হারারে স্পোর্টিং ক্লাবে শুক্রবার দুপুর সোয়া ১টায় শুরু হয়েছে ম্যাচটি।

টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথমবারের মতো জিম্বাবুয়ের বিপক্ষে পরাজয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। তবে ওয়ানডে সিরিজ জয়ে আত্মবিশ্বাসী তামিম ইকবালের দল।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে এখন পর্যন্ত ৭৮টি ম্যাচ খেলেছে লাল-সবুজের দল। এর মধ্যে ২৮ জয়ের বিপরীতে ৫০টি ওয়ানডেতে পরাজয়ের গ্লানি মেনে নিয়ে মাঠ ছাড়তে হয়েছে রোডেশিয়ানদের।

রোডেশিয়ানদের বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ হেরেছে ২০১৩ সালের মার্চে। এরপর এখন পর্যন্ত ১৯ ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত রয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, এনামুল হক বিজয় (উইকেটকিপার), মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, মেহেদী মিরাজ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন।

জিম্বাবুয়ে একাদশ : রেগিস চাকাভবা, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাধেভরে, মুসুকান্দা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জঙ্গওয়ে, ভিক্টোর নিয়াউচি, ওয়েলিংটন মাসাকাদজা ও রিচার্ড এনগারাভা।


/সাদিক/

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা