× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্কালোনির যে অনুরোধ ফিরিয়ে দিলেন ডি মারিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ জুলাই ২০২৪ ১৪:৪৭ পিএম

আপডেট : ১৬ জুলাই ২০২৪ ১৮:০৩ পিএম

স্কালোনির যে অনুরোধ ফিরিয়ে দিলেন ডি মারিয়া

কোপা আমেরিকার শিরোপা জিতে উল্লাসে মাতোয়ারা গোটা আর্জেন্টিনার সমর্থকেরা। চ্যাম্পিয়নের তকমা নিয়ে লা আলবিসেলেস্তে শিবির থেকে বিদায় নিচ্ছেন আনহেল দি মারিয়া। এমন আবেগঘন পরিবেশের মধ্যে দি মারিয়াকে এখনই অবসর না নেওয়ার অনুরোধ করেন কোচ লিওনেল স্কালোনি। তবে আর্জেন্টাইন উইঙ্গার গুরু স্কালোনির সেই অনুরোধ ফিরিয়ে বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্তেই অটল রইলেন।  

মিয়ামিতে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকায় টানা দ্বিতীয় শিরোপা জেতার পর ডেসিংরুমে ডি মারিয়াকে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি—এখনই অবসর না নিলে কী নয়, আর কিছুদিন কি খেলা যায় না! জবাবে ডি মারিয়া সাফ জানিয়ে দেন, তিনি মনে করেন বিদায় বলার এটাই সঠিক সময়। 

স্কালোনির সঙ্গে কথোপকথনের পুরোটাই তুলে ধরে আর্জেন্টিনার সংবাদমাধ্যমকে দি মারিয়া বলেন, ‘স্কালোনি আমাকে বলল—আরেকটা? মানুষের জন্য, কুর্নিশ নেওয়ার জন্য।’ এর উত্তরে দি মারিয়া বলেছিলেন, ‘আমি মারাকানায় ব্রাজিলকে হারিয়েছি, আমি সবকিছু জিতেছি। এখানে দ্বিতীয় চ্যাম্পিয়নশিপ (কোপা আমেরিকা) জিতেছি। আমি মনে করি, শেষ করার এটাই সেরা উপায়।’

দি মারিয়া আরও বলেন, ‘আমি তাকে (স্কালোনি) বলেছি যে আমি আসতে পারি, কিন্তু খেলার জন্য নয়। আজ (গতকাল) যা হয়েছে, এটা একদম ঠিক আছে। শেষ মুহূর্তে গোল, আমি মাঠ থেকে উঠে আসার সময় (সমর্থকদের কাছ থেকে) সম্মান পাওয়া...নিখুঁত এক রাত।’

দি মারিয়ার এমন কথার মানে একটাই—তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটা থেকে আর সরে আসবেন না। এবারের কোপা আমেরিকাই আন্তর্জাতিক ফুটবলে তাঁর শেষ, এই ঘোষণা আগেই দিয়ে রেখেছিলেন দি মারিয়া। কোপা আমেরিকার ফাইনাল জিতে সত্যিই তো তাঁর ক্যারিয়ারের শেষটা হলো দুর্দান্ত। এমন ভাগ্য কজন খেলোয়াড়েরই বা আছে!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা