× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিসিবি ছেড়ে পিসিবির দায়িত্ব নিলেন হেমিং

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ জুলাই ২০২৪ ২১:২৮ পিএম

আপডেট : ১৫ জুলাই ২০২৪ ২১:৪৯ পিএম

বিসিবি ছেড়ে পিসিবির দায়িত্ব নিলেন হেমিং

গত বছরের জুলাইতে বিসিবির প্রধান কিউরেটর হিসেবে যোগ দিয়েছিলেন টনি হেমিং। এই অস্ট্রেলিয়ানের সঙ্গে দুই বছরের চুক্তি ছিল বিসিবির। তবে সেই মেয়াদ শেষ হওয়ার আগেই গত বুধবার দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি। বিসিবির চাকরি ছাড়ার সপ্তাহ পেরোনোর আগেই পাকিস্তানের উইকেটের দায়িত্ব নিয়েছেন এই কিউরেটর।

সোমবার (১৫ জুলাই) এক বিবৃতিতে হেমিংকে প্রধান কিউরেটর হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির সঙ্গে তার চুক্তি হয়েছে দুই বছরের।  কদিন পরেই বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজের উইকেট তৈরি দিয়েই নিজের নতুন চাকরিতে কাজ শুরু করবেন হেমিং।

গত ১০ জুলাই এক বিবৃতিতে হেমিংয়ের বিদায়ের খবর নিশ্চিত করে বিসিবি। বিদায় বেলায় তাকে প্রশংসায় ভাসিয়েছেন বিসিবির প্রধন নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি। বিবৃতিতে তিনি বলেছেন, ‘টনি হেমিং বিসিবির অমূল্য এক সম্পদ ছিলেন। তার বিস্তৃত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের ক্রিকেটের পরিকাঠামোগত উন্নয়নে দারুণ ভূমিকা রেখেছে। তার সুক্ষ্ম দৃষ্টিভজ্ঞি ও নিবেদন বাংলাদেশের মাঠের উন্নয়নে ভূমিকা রেখেছে।’

বাংলাদেশে কাজ করার আগে আইসিসি ক্রিকেট একাডেমি এবং দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রধান কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন হেমিং। একই সঙ্গে ওমান ক্রিকেট একাডেমির আইসিসি পিচ কনসাল্যান্ট ছিলেন তিনি। তা ছাড়া পার্থের অপটাস স্টেডিয়ামের এরিনা ম্যানেজার, আইসিসি ক্রিকেট একাডেমির আন্তর্জাতিক উপস্থাপক ও শিক্ষাবিদ এবং সৌদি আরবের রিয়াদে কিং ফাহাদ আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়ামের এরিনা ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন অভিজ্ঞ এ টার্ফ ম্যানেজার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা