প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪ ১৫:৩০ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৪ ১৮:৫৩ পিএম
স্কালোনির বিশ্বাস ফের অর্জন করেছেন লৌতারো— সংগৃহীত ছবি
কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার ত্রাতা হয়েছিলেন লাওতারো মার্তিনেজ। তার একমাত্র গোলে কলম্বিয়াকে হারিয়ে রেকর্ড ১৬তম শিরোপা জেতে আর্জেন্টিনা। ইন্টার মিলান ফরোয়ার্ড জিতেছেন গোল্ডেন বুটও৷ কিন্তু তাকেই বাদ রেখেছিলেন লিওনেল স্কালোনি৷ আর্জেন্টিনার কোচ বেঞ্চেও বসিয়ে রাখতেন ম্যাচের পর ম্যাচ। ফ্লোরিডায় ফাইনালের ত্রাতার মনের কথা পড়ে ফেলেছেন স্কালোনি। তিনি মনে করেন মার্তিনেজ তার প্রতি অসন্তুষ্ট। কারণও শুনিয়েছেন।
২০২২ কাতার বিশ্বকাপে দলের মূল স্ট্রাইকার ছিলেন মার্তিনেজ। ৬ ম্যাচে কোনো গোল করতে পারেননি, অ্যাসিস্টও ছিল না। আস্থার প্রতিদান তখন দিতে না পারায় স্কালোনি তাকে পুরো ম্যাচ খেলাতে পারেননি। এবারের কোপা আমেরিকায় আবারও চেনাছন্দে ফিরেন বিশ্বকাপজয়ী এই তারকা। আসরে ৫ গোল করে জিতে নিয়েছেন গোল্ডেন বুট।
-6694ec1dae049.jpeg)
ফর্মে ফেরা শিষ্যকে নিয়ে আনন্দিত আলবিসেলেস্তেদের কোচ, ‘লাওতারো নিজের কাজ বন্ধ রাখেনি। গোল তার প্রাপ্য ছিল। যখন তাকে দল থেকে সরিয়ে দিয়েছিলাম, তখন সে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আসরে সর্বাধিক গোলদাতা হয়েছে। জানি আমার ব্যাপারে সে সন্তুষ্ট নয়। অবশ্যই এটা ঠিক, কারণ সে খেলতে চায়।’