× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউরোর টুর্নামেন্ট সেরা রদ্রি, সেরা তরুণ ইয়ামাল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ জুলাই ২০২৪ ১১:৪৭ এএম

আপডেট : ১৫ জুলাই ২০২৪ ১৭:৫০ পিএম

ইউরোর টুর্নামেন্ট সেরা রদ্রি, সেরা তরুণ ইয়ামাল

ইউরো চ্যাম্পিয়নশিপে রেকর্ড চতুর্থবারের মতো শিরোপা জিতেছে স্পেন। গতকাল রবিবার (১৪ জুলাই) বার্লিনে ইউরোপ সেরার লড়াইয়ে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে এ কীর্তি গড়ে স্প্যানিশরা। টুর্নামেন্টের শিরোপা জয়ের সঙ্গে ব্যক্তিগত সাফল্যেও একাধিক পুরস্কার উঠেছে স্প্যানিশ ফুটবলারদের হাতে।

এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্ট সেরার স্বীকৃতি পেয়েছেন স্পেনের মিডফিল্ডার রদ্রি। চ্যাম্পিয়ন হওয়ার পথে আসরে সাত ম্যাচের সবকটিই জিতেছে স্প্যানিশরা। আর সব ম্যাচেই শুরুর একাদশে ছিলেন এ মিডফিল্ডার। পুরো আসরে তিনি খেলেছেন মোট ৫২১ মিনিট। গোল করেছেন ১টিÑশেষ ষোলোয় জর্জিয়ার বিপক্ষে দলের ৪-১ ব্যবধানে জয়ের ম্যাচে। ম্যানচেস্টার সিটির এ তারকা আসরে পাস দেওয়ার চেষ্টা করেছেন মোট ৪৩৯টি। এর মধ্যে পাস সম্পন্ন করেছেন ৪১১টি। সফল পাসের হার ৯২.৮৪ শতাংশ।

এ ছাড়া আসরের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন স্বদেশি তরুণ লামিনে ইয়ামাল। মোট ৫০৭ মিনিট খেলে ১টি গোলের পাশাপাশি সর্বোচ্চ ৪টি অ্যাসিস্ট করেছেন বার্সেলোনার এ উইঙ্গার। টুর্নামেন্টে তার ড্রিবলিং সর্বোচ্চ ৩২টি। প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমেই ইউরোর ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়ে যান ইয়ামাল। সেমিফাইনালে ফ্রান্সের জালে বল পাঠিয়ে প্রতিযোগিতাটির সবচেয়ে কম বয়সি গোলদাতা হওয়ার কীর্তিও গড়েন তিনি। ফাইনালে আগের দিন ১৭ বছর পূর্ণ হয় তার বয়স। শিরোপা লড়াইয়ে তার অ্যাসিস্ট থেকেই দলের প্রথম গোলটি করেন আরেক তরুণ নিকো উইলিয়ামস। যার ফলে প্রথমবার ইউরোতে মাঠে নেমেই শিরোপার পাশাপাশি উদীয়মান তারকার পুরস্কার পেলেন বার্সেলোনার এ মিডফিল্ডার।

এক নজরে ইউরো ২০২৪ এর পুরস্কার:
চ্যাম্পিয়ন: স্পেন,
রানার্স-আপ: ইংল্যান্ড,
প্লেয়ার অব দ্য ফাইনাল: নিকো উইলিয়ামস (স্পেন)
টুর্নামেন্ট সেরা খেলোয়াড়: রদ্রি  ১ গোল),
সেরা তরুণ : লামিনে ইয়ামাল (১ গোল, ৪ অ্যাসিস্ট)
গোল্ডেন বুট (সর্বোচ্চ গোলদাতা): ৩ গোল, দানিন ওলমো (স্পেন), হ্যারি কেইন (ইংল্যান্ড), গাকপো (নেদারল্যান্ডস), জামাল মুসিয়ালা (জার্মানি), ইভান স্ক্রানাজ (স্লোভিকিয়া), জর্জিস মিকাউটাজে (জর্জিয়া),
সেরা গোলকিপার: মাইক মাইগনান (ফ্রান্স)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা