× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেচে-গেয়ে কোপা জমালেন শাকিরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ জুলাই ২০২৪ ০৯:১৬ এএম

আপডেট : ১৫ জুলাই ২০২৪ ১১:২০ এএম

৫ মিনিটের মতো পারফর্ম করেন শাকিরা—সংগৃহীত ছবি

৫ মিনিটের মতো পারফর্ম করেন শাকিরা—সংগৃহীত ছবি

কোপা আমেরিকা ফাইনালের বিরতিতে পারফর্ম করে মাতালেন পপ তারকা শাকিরা। ৫ মিনিটের বেশি সময় ধরে নিজের কয়েকটি গানে নেচেছেন কলম্বিয়ান এ তারকা। এবারই প্রথমবার কোপার কোনো ফাইনালে খেলার বিরতিতে মিউজিক শো উপস্থাপন করা হয়।

আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার ফাইনালে সোমবার ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়াম কর্তৃপক্ষ পড়ে মহাবিড়ম্বনায়। ম্যাচ শুরুর আগে টিকিটবিহীন দর্শকের বিশৃঙ্খলায় দুই দফা পেছানোর পর বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় ফাইনাল শুরু হয়।

অতি উৎসাহী দর্শকরা নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠায় নির্ধারিত সময়ে শুরু করা যায়নি। শাকিরা পারফর্ম করার আগ অবধি শিরোপা ফয়সালার ম্যাচ গোলশূন্য ড্র থাকে।

আর্জেন্টাইন সাংবাদিক হুয়ান এতচেগোয়েনের বরাত দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানায়, ২০২৪ কোপা আমেরিকা ফাইনালে নেচে-গেয়ে বড় অঙ্কের অর্থ পাচ্ছেন শাকিরা। এতচেগোয়েন জানান, ফাইনালে ৫ মিনিটের মতো পারফর্ম করে ২ মিলিয়ন মার্কিন ডলার নিচ্ছেন শাকিরা। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ২৩ কোটি টাকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা