এলপিএল
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪ ২১:২৪ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৪ ২১:২৫ পিএম
লঙ্কা প্রিমিয়ার লিগে ক্যান্ডি ফ্যালকন্সের হয়ে খেলছেন শরিফুল ইসলাম। সবশেষ জাফনা কিংসের বিপক্ষে ম্যাচের একাদশেও ছিলেন তিনি। কিন্তু বোলিংয়ে বাংলাদেশি পেসারের ওপর ভরসা রাখতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ওভার কমানোয় তাকে দিয়ে বোলিংই করানো হয়নি। আবার ব্যাটিং না পাওয়ায় কেবল ফিল্ডিং করেছেন বাঁহাতি এই পেসার।
গতকাল শনিবার (১৪ জুলাই) কলম্বোতে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৭ ওভারে। আগে ব্যাটিং করে মোহাম্মদ হারিসের ১৩ বলে ৩০ রানের ঝড়ো ইনিংসে ৫ উইকেটে ৭৮ রান তোলে ক্যান্ডি। জবাবে অধিনায়ক চারিথ আসালাঙ্কা ও আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাটে ৭
বল হাতে রেখে ৪ উইকেটে জয় ছিনিয়ে
নেয় জাফনা।
সর্বশেষ দুটি ম্যাচের পারফরম্যান্সের কারণে শরিফুলে ভরসা পায়নি ক্যান্ডি। গল মারভেলসের বিপক্ষে ২ ওভারেই খরচা করেন ২৯ রান,
থাকেন উইকেটশূন্য। তার
আগের ম্যাচে ৩ ওভারে দলের সর্বোচ্চ ১৫.৬৬ ইকোনমিতে ৪৭ রান
দিয়েও পাননি উইকেট। প্রথম দুই ম্যাচেও যে ভালো বোলিং করতে পেরেছেন শরিফুল, তেমন নয়। ২টি করে উইকেট পেলেও রান খরচায় হিসেবি থাকা হয়নি তার। তাই
দলও তার ওপর আস্থা রাখতে পারেনি।