× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উইম্বলডন

পাওলিনিকে হারিয়ে ক্রেজসিকোভা চ্যাম্পিয়ন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ জুলাই ২০২৪ ২৩:৫৯ পিএম

আপডেট : ১৪ জুলাই ২০২৪ ০০:২৩ এএম

চ্যাম্পিয়ন ট্রফি হাতে হাস্যোজ্জ্বল 
 বারবোরা ক্রেজসিকোভা

চ্যাম্পিয়ন ট্রফি হাতে হাস্যোজ্জ্বল বারবোরা ক্রেজসিকোভা

দারুণ খেললেন জেসমিন পাওলিনি। লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে তাকে বিন্দুমাত্র ছাড় দিলেন না বারবোরা ক্রেজসিকোভা। তাই আর পেরে উঠলেন না ইতালির পাওলিনি। আজ উইম্বলডনের নারী এককের ফাইনালে তিন সেটের লড়াই শেষে শেষ হাসি হাসলেন ক্রেজসিকোভাই। চ্যাম্পিয়ন হয়ে চেক প্রজাতন্ত্রের এ সুন্দরী পেলেন 'ভেনাস রোজওয়াটার ডিশ' নামের ট্রফি।

ক্রেজসিকোভা এর আগে ২০২১ সালে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেই জেতেন শিরোপা। ফের গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠে করলেন বাজিমাত। দ্বিতীয়বার গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হলেন ২৮ বছরের চেক তারকা।

অন্যদিকে ফ্রেঞ্চ ওপেনের পর এবার উইম্বলডন, পাওলিনি টানা দুই গ্র্যান্ড স্লামের ফাইনালে নাম লিখে ধরাশায়ী হলেন দুবারই। গত মাসে লাল দুর্গের ফাইনালে পোল্যান্ডের ইগা শিয়াটেকের কাছে সরাসরি ৬-২ ও ৬-১ গেমে হেরে গিয়েছিলেন ২৮ বছরের পাওলিনি। ইতালিয়ান এ কন্যা এবার উইম্বলডনের শিরোপা নির্ধারণী ম্যাচের প্রথম সেটে হারেন ৬-২ গেমে।

তবে দ্বিতীয় সেট জিতে ঘুরে দাঁড়ান পাওলিনি। ৬-২ গেমে জিতে সেমিফাইনালে প্রত্যাবর্তনের স্মৃতিই ফিরিয়ে আনেন পাওলিনি। ডোনা ভেকিচের বিপক্ষে প্রথম সেটে হেরেও ফাইনালে উঠেছিলেন সপ্তম বাছাই পাওলিনি। কিন্তু আজ আর সেই সুখস্মৃতি ফেরাতে পারলেন না। দুবার চ্যাম্পিয়নশিপ পয়েন্ট বাঁচিয়েও ৩১তম বাছাই ক্রেজসিকোভার কাছে ৬-২, ২-৬ ও ৬-৪ গেমে হেরে ডুবলেন হতাশার সাগরে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা