× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডি মারিয়ার জন্য খেলবেন মেসিরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ জুলাই ২০২৪ ২০:৪৭ পিএম

কলম্বিয়ার বিপক্ষে ফাইনাল নিয়েই ভাবছেন মেসি— সংগৃহীত ছবি

কলম্বিয়ার বিপক্ষে ফাইনাল নিয়েই ভাবছেন মেসি— সংগৃহীত ছবি

আনহেল দি মারিয়ার শেষের শুরুতে বাকি মাত্র একটি ফাইনাল। কোপা আমেরিকার শিরোপা নির্ধারণের লড়াইয়ের মাঝ দিয়েই ক্যারিয়ারের শেষ বলে দেবেন আর্জেন্টিনার অন্যতম তারকা। আলবিসেলেস্তাদের সেরা তারকার বিদায়ে সবটা দিয়ে পাশে থাকার অঙ্গিকার করেছেন লিওনেল মেসি। ডি মারিয়ার শেষ দিনটা রাঙাতে মরিয়া হয়ে আছেন আর্জেন্টাইন অধিনায়ক।

কানাডার বিপক্ষে কোপার সেমিফাইনালে মাঠে নামার পর মেসি তার সতীর্থদের বলেছিলেন, ডি মারিয়ার জন্য খেলতে হবে। তার জন্যই ফাইনালে উঠতে হবে। এবার ফাইনালের আগে সতীর্থের অবসর নিয়ে ‘ফক্স স্পোর্টস’কে মেসি বললেন, ‘সে এটা (অবসর) আগেই পরিষ্কার জানিয়ে দিয়েছে। আমরা এখন সবকিছুই উপভোগের চেষ্টা করি, আগে যেসব মুহূর্তকে পাত্তা দিইনি সেগুলোও। সে আগের চেয়ে এখন বেশি আবেগপ্রবণ। জাতীয় দলের হয়ে তার শেষ মুহূর্তে আমরা পাশেই আছি।’

তবে ফ্লোরিডায় বসা ১৫ জুলাইয়ের ফাইনালের প্রতিপক্ষকে সমীহ করছেন মেসি। কলম্বিয়া ও আর্জেন্টিনা দুটি দলই এবারের কোপা আমেরিকায় অপরাজিত। কলম্বিয়া টানা ২৮ ম্যাচ অপরাজিত থেকে উঠেছে ফাইনালে। তাই এই দল নিয়ে পরিকল্পনা ভালো করেই সাজাচ্ছেন বিশ্বকাপ জয়ী মেসি, ‘এই দলটা (কলম্বিয়া) ভালো। দারুণ কিছু খেলোয়াড় আছে। আক্রমণেও দ্রুতগামী ও বৈচিত্র্যময় খেলোয়াড় আছে। ফাইনাল ম্যাচ সব সময়ই একটু অন্যরকম হয়। কিন্তু পুরো টুর্নামেন্টের মতো ফাইনালের আগেও আমরা ভালো বোধ করছি। ম্যাচটা কেমন হবে সেটা নিয়েই আমরা ভাবছি।’

২০২২ বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে নিজের ক্যারিয়ারে যা যা জেতা সম্ভব, তার প্রায়ই সবই জেতা সম্পন্ন করেছেন মেসি। এখন সামনে স্পেনের পর ইতিহাসের দ্বিতীয় দল হিসেবে আর্জেন্টিনাকে টানা তিনটি বড় টুর্নামেন্ট জেতানোর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা