× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোহিতের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ জুলাই ২০২৪ ১৭:৩৬ পিএম

আপডেট : ১২ জুলাই ২০২৪ ১৮:০৮ পিএম

রোহিতের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতিয়েও ভারতবাসীর মন জয় করতে পারেননি রোহিত শর্মা। ভারতীয় অধিনায়কের বিরুদ্ধে গুরুতর এক অভিযোগ এনেছেন দেশটির সমর্থকরা। বিশ্বকাপ জিতে রোহিত ভারতের জাতীয় পতাকা অবমাননা করেছেন, এমন অভিযোগে উঠেছে।

ঘটনাটা গত ২৯ জুন বার্বাডোজে কুড়ি কুড়ি বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার ঠিক পরের মুহূর্তের। আইসিসি ইভেন্টের শিরোপা জিতে আবেগপ্রবণ রোহিতকে পিচ থেকে মাটি নিয়ে মুখে দিতেও দেখা যায়। আবেগতাড়িত হয়ে রোহিত ভারতের জাতীয় পতাকা পিচে পুতে রাখেন।

১৯৭১ সালের জাতীয় সম্মান বিধি এবং ভারতের জাতীয় পতাকা আইন অনুযায়ী, পতাকা এমনভাবে টানাতে হবে বা পতাকা দণ্ড এমনভাবে মাটিতে পুঁততে হবে যেন পতাকা মাটিতে না লাগে। কিন্তু রোহিতের প্রোফাইল পিকচারেই ছিল পতাকা মাটি স্পর্শ করার সেই ছবি।

তবে বিতর্ক উসকানি দেয় মূলত ৮ জুলাই রোহিত এক্স হ্যান্ডেলে প্রোফাইল পিকচার পরিবর্তন করলে। আর তা দেখেই শুরু হয় বিতর্ক। একে তো রোহিত এভাবে ছবি তুলেছেন, তার উপর সেই ছবি প্রোফাইল পিকচার দিয়েছেন। আইনের লঙ্ঘন জেনেবুঝে রোহিত কীভাবে এই কাজ করলেন তা ভেবে পাচ্ছেন না সমর্থকরা। কেউ কেউ রোহিতকে ক্ষমা চাওয়ারও আহ্বান জানিয়েছেন।

রোহিত অবশ্য তার এমন কাজের ব্যাখ্যা দিয়েছেন। জানিয়েছেন সেই কথাই- এতটাই আবেগতাড়িত হয়ে পড়েছিলেন যে বার্বাডোজের সেই পিচকেই মনে হচ্ছিল স্বর্গ। রোহিত বলেন, ‘তখন অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। পিচের কাছে গিয়ে পতাকা পোঁতার চেষ্টা করছিলাম। কারণ ঐ পিচই আমাদের সব দিয়েছে।’

তবুও রোহিতকে নিয়ে সমালোচনা থামছেই না। অনেকে টেনে এনেছেন মহেন্দ্র সিং ধোনির প্রসঙ্গও। বলছেন, ধোনি এতবার ভারতকে শিরোপা জেতালেও কখনই জাতীয় পতাকা বা দেশকে অবমাননা করেননি।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা