× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অধিনায়কত্ব ছাড়লেন হাসারাঙ্গা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ জুলাই ২০২৪ ১০:৫৯ এএম

আপডেট : ১২ জুলাই ২০২৪ ১১:১০ এএম

অধিনায়কত্ব ছাড়লেন হাসারাঙ্গা

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির কারণে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। গতকাল বৃহস্পতিবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। হাসারাঙ্গা ঠিক কী কারণে দায়িত্ব থেকে সরে গেছেন তা অবশ্য জানায়নি বোর্ড।

মাস ছয়েক আগে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছিল হাসারাঙ্গাকে। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে তার নেতৃত্বে চার ম্যাচে কেবল একটি জয় এসেছিল। গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল শ্রীলঙ্কাকে। দলের এমন ব্যর্থতায় হাসারাঙ্গা সরে দাঁড়িয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

নেতৃত্ব থেকে সরে দলের হয়ে সর্বোচ্চটা দেওয়ার কথা জানিয়েছেন হাসারাঙ্গা।  বলেছেন, ‘একজন খেলোয়াড় হিসেবে সর্বদা দলের জন্য আমার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। বরাবরের মতোই দল ও নেতৃত্বকে সমর্থন করব।’

হাসারাঙ্গার নেতৃত্বে ১০ টি-টোয়েন্টি খেলেছে শ্রীলঙ্কা। ছয়টিতে জিতেছে। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে জিতেছে দ্বিপক্ষীয় সিরিজও। অবশ্য আম্পায়ারের সঙ্গে বাজে আচরণে দুটি ম্যাচ নিষেধাজ্ঞায় ছিলেন।

হাসারাঙ্গার জায়গা নিতে পারেন চারিথ আশালাঙ্কা। তার অনুপস্থিতিতে দুই ম্যাচে আর্মব্যান্ড পরেছিলেন চারিথ। চলতি এলপিএলে জাফনা কিংসের নেতৃত্ব সামলাচ্ছেন তিনি।

২৬, ২৭ ও ২৯ জুলাই ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা