প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ জুলাই ২০২৪ ১৭:৫৪ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৪ ১৮:২৫ পিএম
বাঁচা-মরার লড়াইয়ে উরুগুয়েকে
হারিয়ে কোপার ফাইনালে কলম্বিয়া। লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দ্বিতীয় শিরোপায়
চুমো আঁকার হাতছানি কলম্বিয়ানদের। ফাইনালে হামেস রদ্রিগেজদের প্রতিপক্ষ আর্জেন্টিনা।
কোপায় সবশেষে বেশি (যৌথভাবে) শিরোপাধারীদের বিপক্ষে ম্যাচটি কঠিনই হতে যাচ্ছে একবারের
চ্যাম্পিয়নদের। তবে উরুগুয়েকে হারানোর পর আলবেসেলেস্তাদের বিপক্ষে দারুণ কিছু উপহারের
প্রত্যয় দলটির কোচ নেস্টর লরেঞ্জোর। উরুগুয়ের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে তার দাবি,
ফাইনালে ফেভারিট আর্জেন্টিনা, তবে রদ্রিগেজরাও ‘ক্ষুধার্ত’।
উরুগুয়ের বিপক্ষে জয়ের অর্থ
কেবল আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে মুখোমুখি নয়, বরং লরেঞ্জো টানা ২৯ ম্যাচে অপরাজিত
থেকে ফ্রান্সিসকো মাতুরানার রেকর্ড ছাড়িয়ে গেছেন। এই নিয়ে কলম্বোর কোচ বলেছেন, ‘তিনি
খুব গুরুত্বপূর্ণ উত্তরাধিকারী রেখে গেছেন। তারা একটা ভিত্তি তৈরি করেছেন, যার সুফল
পাচ্ছি। এটা অতিক্রম করা বা ছাড়িয়ে যাওয়ার কিছু নেই। আমাদের দায়িত্ব এটি আরও দীর্ঘায়িত
করা।’
উরুগুয়ের বিপক্ষে দ্বিতীয়ার্ধে
১০ জন নিয়ে খেলেও লিড ধরে রাখে কলম্বিয়া। লরেঞ্জো অবশ্য বলেছেন, ‘কোনো অবস্থায় লাল
কার্ড কাম্য ছিল না, আমরা কখনও একজন কমে যেতে চাই না। মাঠে ১০ জন নিয়ে একই পারফরম্যান্স
ধরে রাখা প্রায় অসম্ভব ছিল।’