× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবসর ভেঙে ফেরার বার্তা ওয়ার্নারের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ জুলাই ২০২৪ ১৭:০৪ পিএম

আপডেট : ০৯ জুলাই ২০২৪ ১৮:০১ পিএম

অবসর ভেঙে ফেরার বার্তা ওয়ার্নারের

আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট থেকেই অবসর নিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। শুরুটা হয়েছিল ওয়ানডে দিয়েই। গত ওয়ানডে বিশ্বকাপ ফাইনালই ছিল এই ফরম্যাটে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। গত জানুয়ারিতে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বিদায় নিয়েছেন এই ফরম্যাট থেকে। সেই ওয়ার্নার মাস না পেরোতেই আবারও ফিরতে চান আন্তর্জাতিক ক্রিকেটে!

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে বসবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। আইসিসির মেগা এই ইভেন্টকে সামনে রেখে অবসর ভেঙে আবারও এই ফরম্যাটে ফিরতে রাজি আছেন ওয়ার্নার। যদিও তিনি সব ছেড়ে দিয়েছেন টিম ম্যানেজমেন্টের ওপরে। 

আজ মঙ্গলবার (৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্ট করেছেন ওয়ার্নার। সেখানে বাঁহাতি এই ওপেনার লিখেছেন, ‘আমি আপাতত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাব। যদি দলে সুযোগ পাই, তবে (অস্ট্রেলিয়ান হয়ে) চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতেও রাজি আছি। এই দলটি গত কয়েক বছর ধরে অবিশ্বাস্য সাফল্য পাচ্ছে। আশা করি সামনেও এটা অব্যাহত থাকবে।’

এক বছরের বেশি সময় ওয়ানডের বাইরে থাকা ওয়ার্নারকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেওয়া হবে কি না- সেটাও প্রশ্ন। চ্যাম্পিয়নস ট্রফির আগে অস্ট্রেলিয়ার হয়ে অন্য কোনো টুর্নামেন্ট বা সিরিজে যে দলে থাকবেন না ওয়ার্নার। অস্ট্রেলিয়া এ বছরের সেপ্টেম্বরে ইংল্যান্ডে ও নভেম্বরে পাকিস্তানে যাবে ওয়ানডে খেলতে। ওই দুই সিরিজে তরুণ জেইক ফ্রেজার-ম্যাগার্কের সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে। 

অবশ্য গত জানুয়ারিতে এ বিষয়ে অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স বলেছিলেন, ‘এখন সময় অন্যদের ওয়ানডেতে সুযোগ দেওয়ার, তবে সে যেহেতু ক্রিকেট চালিয়ে যাবে, একদম জরুরি পরিস্থিতিতে তার কথা তো চিন্তা করতেই পারি। তবে ডেভিডকে (ওয়ার্নার) বিশ্বের কোথাও না কোথাও রান করে যেতে হবে। তাই আপনি বলতে পারেন না এটাই শেষ।’

১৬১ ওয়ানডেতে ৪৫.৩০ গড়ে ৬৯৩২ রান করা ওয়ার্নার এই সংস্করণে সেঞ্চুরি করেছেন ২২টি। সেই ওয়ার্নার ইনস্টাগ্রাম পোস্টটা শুরু করেন এভাবে, ‘অধ্যায়ের পরিসমাপ্তি! এত লম্বা সময় ধরে সর্বোচ্চ পর্যায়ে খেলার অবিশ্বাস্য এক অভিজ্ঞতা ছিল’। ওয়ার্নার আবার ক্রিকেট মাঠে ফিরছেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি দিয়ে। কোনো মিরাক্কল হয়ে গেলে, চ্যাম্পিয়নস ট্রফিতেও দেখা হয়ে যেতে পারে বিশ্বকাপজয়ী এই তারকার। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা