× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেকেআরের মেন্টর হচ্ছেন দ্রাবিড়!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ জুলাই ২০২৪ ১৬:২৭ পিএম

আপডেট : ০৯ জুলাই ২০২৪ ১৬:৪০ পিএম

ভারতের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক রাহুল দ্রাবিড়।

ভারতের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক রাহুল দ্রাবিড়।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। দলটির মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। গুঞ্জন উঠেছে ভারতের কোচ হচ্ছেন তিনি। তার অনুপস্থিতিতে ফ্রাঞ্চাইজিটির দায়িত্ব পাচ্ছেন রাহুল দ্রাবিড়! 

ভারতের সংবাদমাধ্যমের খবর ,দ্রাবিড়কে মেন্টরের দায়িত্ব দিতে পারে কেকেআর। সেটার জন্য ১২ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে তাকে।

গম্ভীর কেকেআরের দায়িত্ব নিয়েই ১০ বছরের ট্রফি খরা কাটান। এবার তিনি ভারতের দায়িত্ব নিতে চলেছেন। যা কলকাতার জন্য ধাক্কা। ফলে কেকেআরের সাবেক অধিনায়কের জায়গায় এমন একজনকে খুঁজছে টিম ম্যানেজম্যান্ট যার যোগ্যতা ও অভিজ্ঞতা সবই আছে। সে হিসেবে দ্রাবিড়কে যোগ্য মনে হয়েছে কেকেআরের। 

২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন দ্রাবিড়। তিনি ২০১৪ এবং ২০১৫ সালে রাজস্থান রয়েলসের মেন্টর ছিলেন। সামলেছেন দিল্লি ক্যাপিটালসের দায়িত্বও। তবে আরও একবার আইপিএলে ফিরতে পারেন দ্রাবিড়। জাতীয় ক্রিকেট একাডেমি এবং ভারতীয় দলের দায়িত্ব পালনে আরও অভিজ্ঞতা বেড়েছে তার। সেটাই কাজে লাগাতে চাইবে কেকেআর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা