× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউরো

ইয়ামালের সামনে জোড়া রেকর্ডের হাতছানি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ জুলাই ২০২৪ ২১:৩১ পিএম

ইয়ামালের সামনে জোড়া রেকর্ডের হাতছানি

ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে স্পেন। তারুণ্য এবং অভিজ্ঞতায় মোড়ানো এই দলটার অন্যতম চালিকাশক্তি মিডফিল্ডার লামিনে ইয়ামাল। সদ্যই স্কুলজীবন পার করা এই কিশোর ইতোমধ্যে আসরের আলো নিজের দিকে টেনে নিয়েছেন। সেমিফাইনালের মঞ্চে তার সামনে উঁকি দিচ্ছে দুটি রেকর্ড। 

ক্লাব ফুটবলে বার্সেলোনায় খেলা ইয়ামালের বয়স মাত্র ১৬। ইউরোতে নিজেদের প্রথম ম্যাচে স্পেনের জার্সি গায়ে মাঠে নেমেই সবচেয়ে কম বয়সে ইউরোতে অভিষেকের রেকর্ড গড়েছেন স্প্যানিশ এই উদীয়মান। ভেঙেছেন পোল্যান্ডের সাবেক ফুটবলার কজলভস্কির রেকর্ড। ২০২১ ইউরোতে তার অভিষেক হয়েছিল ১৭ বছর ২৪৬ দিন বয়সে।

এছাড়াও সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে এক ইউরোতে গড়েছেন সর্বোচ্চ অ্যাসিস্ট করার নজির। সবচেয়ে কম বয়সে গোলে সহায়তাকারী হিসেবেও রেকর্ডের খাতায় নাম তুলেছেন বার্সেলোনার এই কিশোর। এবার তাকে ডাকছে আরও দুটি রেকর্ড। ইউরোর চলমান আসরে গোলের দেখা পেলেই ইয়ামাল হবেন ইউরোর ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা। 

বর্তমানে সবচেয়ে কম বয়সে ইউরোতে গোলের রেকর্ডটির মালিক সুইজারল্যন্ডের ইয়োহান ভলনানথেন। ২০০৪ সালে ১৮ বছর ১৪০ দিন বয়সে গোল করেছিলেন তিনি। আর সেমিফাইনালে স্পেন যদি ফ্রান্সকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারে তাহলে ইয়ামাল হবেন ইউরোর ফাইনাল খেলা সর্বকনিষ্ঠ ফুটবলার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা