× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শান্তদের পাকিস্তান সিরিজের ক্যাম্প চট্টগ্রামে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ জুলাই ২০২৪ ২০:৫২ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

আগামী মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের অন্তর্ভুক্ত হওয়ায় বেশ সিরিয়াস বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। তাই পাকিস্তান সফরের আগে ভালোভাবে তৈরি হতে চান ক্রিকেটাররা। টেস্ট সিরিজ সামনে রেখে চট্টগ্রামে কন্ডিশনিং ক্যাম্প করবে নাজমুল হোসেন শান্তরা। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ২০ জুলাই শুরু হবে ক্যাম্প। ২৯ জুলাই পর্যন্ত চলবে প্রস্তুতি ও ম্যাচ অনুশীলন। বাংলাদেশ টাইগার্স ও জাতীয় দলের ক্রিকেটাররা দু’দলে ভাগ হয়ে দুটি এক দিনের, দুটি টি-টোয়েন্টি ও দুটি তিন দিনের ম্যাচ খেলবেন। সাদা বলের খেলা আগে শুরু হলেও লাল বলের খেলা সবার শেষে। 

জাতীয় দলের ক্রিকেটাররা লাল বলের ম্যাচে খেলার সুযোগ পাবেন। কারণ সীমিত ওভারের ম্যাচগুলো শুরু হবে আগে, এইচপি দলের অস্ট্রেলিয়া সফর মাথায় রেখে। জাতীয় দলের ক্রিকেটাররা ক্যাম্পে যোগ দেওয়ার ছয় দিন আগেই অস্ট্রেলিয়ার ডারউইনের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ এইচপি। 

পরের অনুশীলন হবে ‘এ’ দল ও জাতীয় দল মাথায় রেখে। চট্টগ্রামে লাল বলের প্রস্তুতি শেষ করে ক্রিকেটাররা ঢাকায় ফিরবেন ২৯ জুলাই। ৬ আগস্ট ‘এ’ দলের পাকিস্তান যাত্রা। সফরে দুটি চার দিনের ও তিনটি এক দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। এদিকে এইচপির অস্ট্রেলিয়া যাত্রা ১৪ জুলাই।

এরপর দুই ম্যাচের সিরিজ খেলতে আগামী ১৭ আগস্ট পাকিস্তানে পা রাখবে বাংলাদেশ দল। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট ২১-২৫ আগস্ট এবং করাচিতে দ্বিতীয় টেস্ট হবে ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা