ইউরো ২০২৪
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪ ২০:১৭ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৪ ২০:৪৭ পিএম
ইউরো চ্যাম্পিয়নশিপে ‘বোতলকাণ্ড’
বেশ সাড়া ফেলেছে। ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের পানির বোতল চায়ের টেবিলে আলোচনায়।
ঘটনার সূত্রপাত সুইজারল্যান্ড-ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে। সেদিন টাইব্রেকারে সুইসদের
হারায় ইংলিশরা।
বাঁচা-মরা ম্যাচে প্রতিপক্ষ
খেলোয়াড়দের নাম সংবলিত একটি বোতলে পানি পান করেন পিকফোর্ড। সুইস খেলোয়াড়রা কে কোন
দিকে শট নেবেন, কীভাবে শট নেবেন, এসব নির্দেশনা ছিল বোতলের গায়ে। দলটির কোচিং স্টাফরা
প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা পর্যবেক্ষণ করে ওই লিস্ট তৈরি করে দিয়েছিলেন। বোতলে লেখা
নির্দেশনা কাজেও লেগেছে।
অনেকেই প্রশ্ন তুলেছেন বোতলে
এভাবে লেখা আইনসম্মত কি না। কারণ ফিফা ক্রীড়া সরঞ্জাম ব্যবহারের বিষয়ে বেশকিছু নির্দেশনা
আছে। তবে ফিফার আইনে বলা আছে, ওই লেখায় কোনোভাবে প্রতিপক্ষকে আঘাত করে এমন বার্তা,
রাজনৈতিক বা ধর্মীয় বার্তা বা বিবৃতি থাকা যাবে না। এমন কোনো ছবি রাখা যাবে না, যা
রাজনৈতিক, ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে। এমন কোনো বিজ্ঞাপন রাখা যাবে না, যা টুর্নামেন্টের
বিজ্ঞাপন, জার্সি বিজ্ঞাপন বা সম্প্রচার স্বত্বের পরিপন্থি হয়।