× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশের কোচিং প্যানেলে থাকছেন না মুশতাক!

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ জুলাই ২০২৪ ১৫:৪১ পিএম

আপডেট : ০৮ জুলাই ২০২৪ ১৫:৪৯ পিএম

বাংলাদেশের কোচিং প্যানেলে থাকছেন না মুশতাক!

চলতি বছরের এপ্রিলে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছিলেন কিংবদন্তি লেগস্পিনার মুশতাক আহমেদ। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছিল বিসিবি। বিশ্বকাপে তার অধীনে দলের স্পিনাররা ভালো করেছিলেন, বিশেষ করে রিশাদ হোসেন নজরকাড়া পারফর্ম করেছেন। যে কারণে পাকিস্তানি এই কোচকে লম্বা সময়ের জন্যই রেখে দিতে চেয়েছিল বিসিবি। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ অধ্যায়ের ইতি টানলেন মুশতাক!

পাকিস্তানের গণমাধ্যম ‘পাক প্যাশন ডট নেট’ এক প্রতিবেদনে জানিয়েছে, মুশতাক আহমেদ বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগেই কথা দিয়ে রেখেছিলেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি)। সেই পাকা কথা অনুযায়ী ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। শ্রীলঙ্কা যুব দলের বিপক্ষে আসন্ন চার দিনের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে মুশতাকের নতুন অ্যাসাইনমেন্ট।

এর আগে গত ২ জুলাই মিরপুরে বিসিবির পরিচালকদের বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি ও যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন গণমাধ্যমকে বলেছিলেন, ‘মুশতাকের সাথে আমরা চুক্তি বাড়াতে প্রস্তুত। অন্যদিকে আমরা নতুন অপশনও খুঁজছি। দেখা যাক কী কী অপশন আছে।’ শেষ পর্যন্ত বিকল্পের খোঁজেই হাত বাড়াতে হচ্ছে বিসিবিকে।

স্পিন কোচের পদ ছাড়া আপাতত নতুন কোনো ভূমিকায় বাংলাদেশের নতুন কোনো কোচ নেওয়ার সম্ভাবনা নেই। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে কোচিং প্যানেলের নেতৃত্ব দেখা যাওয়ার কথা অন্তত ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা