× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুয়ারেজ-পেরেইরার পাল্টা কথার লড়াই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ জুলাই ২০২৪ ১৪:২১ পিএম

আপডেট : ০৮ জুলাই ২০২৪ ১৫:৫৮ পিএম

উরুগুয়ের ইতিহাস পেরেইরাকে জানতে বলেছেন সুয়ারেজ— সংগৃহীত ছবি

উরুগুয়ের ইতিহাস পেরেইরাকে জানতে বলেছেন সুয়ারেজ— সংগৃহীত ছবি

ব্রাজিলের ফুটবলার আন্দ্রেস পেরেইরার বলেছিলেন, উরুগুয়ে খুশি হতো ব্রাজিলের মতো একজন মিডফিল্ডার পেলেই। সেই কথার রেশ বহুদূর ছড়িয়েছে। পেরেইরার ওপর ক্ষোভ ঝেড়েছেন লুইস সুয়ারেজ। ব্রাজিল-উরুগুয়ে কোয়ার্টার ফাইনালের আগে পেরেইরা মন্তব্য অসম্মানজনক বলে উরুগুয়ের ইতিহাস জানতে বলেছেন সুয়ারেজ।

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে গোলশূন্য ড্রয়ের পর পেনাল্টি শুটআউটে ব্রাজিলকে হারায় উরুগুয়ে। সেমিফাইনালে ওঠার পর সাংবাদিকদের সুয়ারেজ বলেন, ‘বিশ্বের সেরা মিডফিল্ডার আমাদের আছে। আছে বিশ্বসেরা ফুটবলারও। উরুগুয়ে নিয়ে কথা বলার সময় আরও সম্মান দেখানো উচিত। উরুগুয়ের ইতিহাস তো জানতে হবে।’

মারামারি, হাতাহাতি আর তর্ক-বিতর্কে ম্যাচে ব্রাজিলকে হারিয়েছিল উরুগুয়ে— ছবি : সংগৃহীত

কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর অবশ্য সুর বদলেছেন পেরেইরা। ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার আত্মপক্ষ সমর্থন করে বলেছেন, ‘খুব সাধারণ একটা কথা বলেছি যে আমাদের (ব্রাজিল) খেলোয়াড়দের ভালো মনে হচ্ছে আমার কাছে। যদি সেটা তাদের সুবিধামতো কাজে লাগাতে পারে, তাহলে তারা যা কিছু করতে পারে। তবে উরুগুয়ের প্রতি কোনো রকম অশ্রদ্ধা দেখাইনি আমি।’

কথার লড়াইয়ের শুরু মূলত পেরেইরার এক বক্তব্য থেকে। ব্রাজিল-উরুগুয়ে কোয়ার্টার ফাইনালের আগে পেরেইরা বলেছিলেন, তাদের (ব্রাজিল) মিডফিল্ড অনেক ভালো। নাম ধরে ধরে তুলনা করলে উরুগুয়ে এমন একটা দলের ব্যাপারেই স্বপ্ন দেখবে বলে জানিয়েছিলেন পেরেইরা। এই কথার পাল্টাই দিয়েছেন সুয়ারেজ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা