× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যাটিংয়ে রান পেলেও বল হাতে খরুচে সাকিব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ জুলাই ২০২৪ ১৩:০৩ পিএম

আপডেট : ০৮ জুলাই ২০২৪ ১৩:৪২ পিএম

ব্যাটিংয়ে রান পেলেও বল হাতে খরুচে সাকিব

যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে নিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটে আগের চেয়ে ভালো করলেও বোলিংয়ে অনুজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশি এ অলরাউন্ডারের দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স তাতে হেরেছেও। সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের বিপক্ষে সাকিবরা হারে ৬ উইকেটে।

সাকিবদের দল প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে। জবাবে ২৮ বল হাতে রেখেই সহজ জয়ে পৌঁছায় সান ফ্রান্সিসকো।

ব্যাট হাতে এদিন ২৬ বলে ৩৫ রান করেন সাকিব। লস অ্যাঞ্জেলেসের হয়ে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান। ৬টি চারের মাধ্যমে খেলা ইনিংসের শেষ হয় পাকিস্তানি স্পিনার আবরার আহমেদের বলে। লস অ্যাঞ্জেলেসের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন আন্দ্রে রাসেল।

সান ফ্রান্সিসকো মূলত জয় পায় তাদের দুই ওপেনার ফিন অ্যালেন ও ম্যাথু শর্টের ঝোড়ো ব্যাটিংয়ে। অ্যালেন ৩৭ বলে ৬৩ এবং শর্ট ২৬ বলে ৫৮ রানের বিস্ফোরক ইনিংস খেলেন।

বল হাতে এদিন মাত্র ২ ওভার করেন সাকিব। প্রথম ওভারে ৮ রান দিয়ে মন্দ করেননি এ বাঁ-হাতি স্পিনার। তবে দ্বিতীয় ওভারে তার ওপর ঝড় বইয়ে দেন ফিন অ্যালেন। ৩ ছক্কাসহ এ ওভারে তুলে নেন ১৯ রান। ২ ওভারে ২৭ রান দেওয়ার পর সাকিবকে আর বোলিংয়ে আনেননি লস অ্যাঞ্জেলেস অধিনায়ক সুনীল নারাইন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা