× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গর্বিত ক্রুসের আবেগঘন বার্তা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ জুলাই ২০২৪ ১২:৩২ পিএম

আপডেট : ০৮ জুলাই ২০২৪ ১৩:৩৫ পিএম

অল্প কথায় পুরো ক্যারিয়ারের কথা বুঝিয়েছেন জার্মান তারকা—সংগৃহীত ছবি

অল্প কথায় পুরো ক্যারিয়ারের কথা বুঝিয়েছেন জার্মান তারকা—সংগৃহীত ছবি

ইউরো ২০২৪-এর পরে বুট জোড়া তুলে রাখবেন। আগেই জানিয়েছিলেন টনি ক্রুস। গত শুক্রবার স্পেনের কাছে হেরে জার্মানির বিদায়ে সেই মাহেন্দ্রক্ষণ চলেও আসে। অথচ স্বপ্ন দেখেছিলেন ক্রুস, না পাওয়াটা এবার অন্তত পূরণ করে নেবেন। ঘরের মাঠের ইউরো জিতবেন এবং শেষ বলবেন ফুটবল ক্যারিয়ার। তা আর হলো কই! এক জীবনে সবাই হয়তো সব সময় সবকিছু পায় না, আক্ষেপ থাকেই।

তবে আক্ষেপ মোটেও করছেন না জার্মান মিডফিল্ডার, বরং এমন বর্ণময় জীবন নিয়ে প্রচণ্ড খুশি-গর্বিত। অবসর নেওয়ার এক দিন পর সমাজমাধ্যমে ক্রুস অল্প কথায় বুঝিয়েছেন অনেক কিছু।

ইনস্টাগ্রামে ক্রুস লিখেছেন, ‘এ পর্যন্তই। তবে আমি একটু বিরতি নেওয়ার এবং গত ১৭ বছরে কী হয়েছে তা উপলব্ধির চেষ্টার আগে যারা আমাকে গ্রহণ করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানানোর সুযোগ হারাতে চাই না।’

ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদ তাকে দুই হাত ভরে দিয়েছে, বানিয়েছে বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডারদের একজন—সংগৃহীত ছবি

২০১৪ বিশ্বকাপজয়ী তারকা ভক্ত, ক্লাব, কোচ এবং সতীর্থদের পাশাপাশি বন্ধু ও পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন। ইতিহাসের সেরা মিডফিল্ডারদের অন্যতম ক্রুস সন্তানদের নিয়ে লিখেছেন, ‘আপনার বাচ্চাদের বাবার জন্য গর্বিত হতে দেখার চেয়ে ভালো আর কিছু নেই।’

ক্যারিয়ারে একটি বিশ্বকাপ, পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, ছয়টি ক্লাব বিশ্বকাপ, হয়েছেন বর্ষসেরা খেলোয়াড়ও—এক জীবনে প্রায় সবকিছু পেয়ে গিয়েছিলেন টনি ক্রুস। জার্মানির মাঝমাঠের নায়কের নেই শুধু ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ট্রফি! সে আক্ষেপ ঘোচাতেই ফেরা, কোচ জুলিয়ান নাগেলসমানের কথায় ফিরলেও এবার ফুটবল তাকে ফিরিয়ে দিয়েছে।

বর্ণময় ফুটবল ক্যারিয়ারের শেষটায় তুলির আঁচড়টি পাননি ক্রুস। জার্মানির হয়ে ১১৪ ম্যাচ খেলা ক্রুস করেছেন ১৭ গোল। ক্রুস শেষে লিখেছেন, ‘ধন্যবাদ ফুটবল! তুমি সুন্দর খেলা। এবং তোমাকে স্বাগত! কথা শেষ।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা