প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪ ২১:৫৫ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৪ ২২:০২ পিএম
২৪ ঘণ্টায় বদলে গেল দৃশ্যপট। শনিবার (৬ জুলাই) যে পিচে হাপিত্যেশ করেছে ভারতের ব্যাটাররা সেই পিচই আজ ঝড় তুলেছেন অভিষেক শর্মা। তার শতরানের ওপর ভর করে পাঁচ ম্যাচ সিরিজে ১-১ সমতায় ফিরেছে ভারত।
হারারেতে আজ টস জিতে আগে ব্যাট করতে নেমে ২ উইকেটে ২৩৪ রান তোলে ভারত। জবাবে ১৮ ওভার ৪ বলে ১৩৪ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।
২৩৫ রানের লক্ষ্য তাড়ায় ইনিংসের প্রথম ওভারে সাজঘরে ফেরেন ইনোসেন্ট কাইয়া। তবে তিনে নেমে দুর্দান্ত শুরু করেন ব্রায়ান বেনেথ। আক্রমণাত্মক শুরু করলেও উইকেটে থিতু হতে পারেননি এই ব্যাটার। ৯ বলে ২৬ রান করে সাজঘর মুখো হন। এরপরই ব্যাটিং ধস নামে জিম্বাবুয়ের। তাসের ঘরের মতো কাটা পড়ে মিডল ও লেজের সারির ব্যাটাররা। তাতেই ১৩৪ রান আটকে পড়ে জিম্বাবুয়ে।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে বেশ ভুগে ভারত। শুরুতেই ফিরেন শুভমান গিল। প্রথম পাওয়ার প্লেতে ৩৬ রানের বেশি তুলতে পারেনি ভারত। তবে হাল ধরেন অভিষেক। ৩৩ বলে অর্ধশতরান করেন। এরপর মাত্র ১৩ বলে ৫০ থেকে ১০০ রানে পৌঁছান। পর পর তিন বলে তিনটি ছক্কা মেরে মাত্র ৪৬ বলে তুলেন সেঞ্চুরি। ৭টি চার ও ৮টি ছক্কা মারেন অভিষেক।
অভিষেক যতক্ষণ ছিলেন, ততক্ষণ ধীরে খেলেন রুতুরাজ। অভিষেক আউট হওয়ার পরে তিনিও হাত খুলে খেলেন। অর্ধশতক পূর্ণ করেন। এরপর রিংকু সিংহকে নিয়ে তৃতীয় উইকেটে ৮৭ রানের জুটি বাঁধেন। এই দুই ব্যাটারের দাপটে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৩৪ রান তুলে ভারত। রুতুরাজ ৪৭ বলে ৭৭ ও রিংকু ২২ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন। ম্যাচসেরা নির্বাচিত হন অভিষেক।