× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অলিম্পিয়াডে রাণী হামিদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ জুলাই ২০২৪ ২১:০২ পিএম

আপডেট : ০৭ জুলাই ২০২৪ ২১:৩২ পিএম

অলিম্পিয়াডে রাণী হামিদ

চলতি বছরের সেপ্টেম্বরে হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত হবে দাবা অলিম্পিয়াড। ওপেন ও মহিলা দুই বিভাগেই অংশগ্রহণ করবে বাংলাদেশ। সদ্যসমাপ্ত মহিলা দাবার শীর্ষ পাঁচ দাবাড়ু বুদাপেস্ট অলিম্পিয়াডের জন্য নির্বাচিত। কিংবদন্তি দাবাড়ু রাণী হামিদ জাতীয় দাবায় ষষ্ঠ হওয়ায় অলিম্পিয়াড দলে ছিলেন না। দ্বিতীয় স্থানে থাকা মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন পারিবারিক কারণে নাম প্রত্যাহার করায় রাণী হামিদ আরও একটি অলিম্পিয়াড খেলার সুযোগ পাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম।

জানা গেছে, শিরিনের বাচ্চার বয়স এক বছরের কম। এই পরিস্থিতিতে তিনি যেতে ইচ্ছুক নন। তাই ষষ্ঠ স্থানে থাকা রাণী হামিদের অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়েছে। এদিকে মহিলা দাবায় ষষ্ঠ হওয়ার পর অলিম্পিয়াড খেলার ইচ্ছে ছেড়েই দিয়েছিলেন ৮২ বছর বয়সি মহিলা আন্তর্জাতিক মাস্টার রাণী হামিদ। আবার অলিম্পিয়াডে যাওয়ার সুযোগ পেয়ে স্বাভাবিকভাবেই বেশ উচ্ছ্বসিত কিংবদন্তি এই দাবাড়ু। 

২০২২ অলিম্পিয়াডে ওপেন বিভাগে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও তার ছেলে তাহসিন তাজওয়ার জিয়া খেলেছিলেন। বাবা-পুত্রের পর এবার ওয়ালিজা-ওয়াদিফা দুই বোন অলিম্পিয়াড খেলবেন। দুই বোনের সঙ্গে এই অলিম্পিয়াডে নারী দলে আছেন জাতীয় মহিলা দাবায় চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, বাংলাদেশ পুলিশের মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো ও রাণী হামিদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা