× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী এশিয়া কাপের দল ঘোষণ ভারতের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ জুলাই ২০২৪ ১৩:২৯ পিএম

নারী এশিয়া কাপের দল ঘোষণ ভারতের

চলতি মাসেই মাঠে গড়াচ্ছে নারী এশিয়া কাপ। শ্রীলঙ্কায় আগামী ১৯ জুলাই পর্দা উঠবে এবারের আসরের। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই লড়াই শেষ হবে ২৮ জুলাই। আসন্ন এই আসরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যথারীতি দলকে নেতৃত্ব দেবেন হারমানপ্রীত কৌর। সহ-অধিনায়ক বেছে নেওয়া হয়েছে স্মৃতি মান্ধানাকে।

আগের এশিয়া কাপে দলসংখ্যা সাত হলেও এবার তা বেড়ে হয়েছে আটটিতে। যেখানে গ্রুপ পর্বে দুই ভাগ হয়ে খেলবে দলগুলো। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। আর ‘বি’ গ্রুপে স্বাগতিক শ্রীলঙ্কার ছাড়াও রয়েছে বাংলাদেশ, মালয়েশিয়া ও থাইল্যান্ড। 

১৯ জুলাই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের এশিয়া কাপের শিরোপা ধরে রাখার অভিযান। এরপর ২১ জুলাই সংযুক্ত আরব আমিরাত এবং ২৩ জুলাই নেপালের বিপক্ষে খেলবে ম্যান ইন ব্লুজরা। সব ম্যাচ হবে ডাম্বুলা স্টেডিয়ামে। বর্তমান চ্যাম্পিয়ন ভারত রেকর্ড সাতবার ট্রফি জিতেছে তারা।

ভারতের স্কোয়াড : হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, দীপ্তি শর্মা, জেমাইমা রদ্রিগেজ, রিচা ঘোষ, উমা ছেত্রী, পূজা বস্ত্রকার, অরুন্ধতী রেড্ডি, রেণুকা সিংহ ঠাকুর, দয়ালন হেমলতা, আশা শোভনা, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাতিল এবং সাজনা সজীবন।
রিজার্ভ : শ্বেতা সেহরাবত, সাইকা ইশাক, তনুকা কানওয়ার এবং মেঘনা সিংহ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা