× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাফিস ইকবালকে নেওয়া হচ্ছে ব্যাংককে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ জুলাই ২০২৪ ১১:২১ এএম

আপডেট : ০৭ জুলাই ২০২৪ ১২:২১ পিএম

নাফিস ইকবালকে নেওয়া হচ্ছে ব্যাংককে

মস্তিষ্কের রক্তক্ষরণে আক্রান্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবালকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নেওয়া হচ্ছে। তার অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। তবে ঝুঁকি এড়াতে ও আরেকটু উন্নত চিকিৎসার জন্য নাফিসকে ব্যাংককে নেওয়া হচ্ছে।

নাফিসের পারিবারিক সূত্রে জানা গেছে, বড় ভাইয়ের অসুস্থতার খবর জেনে গত শুক্রবার দুবাই থেকে দেশে ফেরেন তামিম ইকবাল। তিনি ফেরার পর পরিবারের সবাই আলোচনা করে নাফিসকে দেশের বাইরে নেওয়ার সিদ্ধান্ত হয়। আজ রবিবার এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ব্যাংককে নেওয়া হবে। নাফিসের সঙ্গে যাবেন তার মা, স্ত্রী এবং বোন। তামিম ইকবালও ভিসা করানোর পর ব্যাংকক যাবেন।

এর আগে গত শুক্রবার ভোরে নিজ শহর চট্টগ্রামে প্রচণ্ড অসুস্থবোধ করায় হাসপাতালে নেওয়া হয় নাফিসকে। পরে ব্রেন স্ট্রোক হয়েছে নিশ্চিত হওয়ার পর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে আনা হয় ঢাকায়। ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা নিশ্চিত হন তার মাইনর স্ট্রোক হয়েছিল। আপাতত নাফিস মোটামুটি শঙ্কামুক্ত। তবে মস্তিষ্কের রক্তক্ষরণজনিত সমস্যা বলে যেকোনো সময় অবস্থার অবনতির শঙ্কাও থাকে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক নাফিস জাতীয় দলের হয়ে ১১টি টেস্ট ও ১৬টি ওয়ানডে খেলেছেন। দারুণ কিছু আন্তর্জাতিক ইনিংস থাকলেও ক্যারিয়ার বড় করতে পারেননি। ২০০৬ সালে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০১৮ সাল পর্যন্ত খেলেছেন ঘরোয়া ক্রিকেট। বর্তমানে তিনি জাতীয় দলের ম্যানেজার ও লজিটিস্টকস ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা