× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউরো চ্যাম্পিয়নশিপ

সুইসদের কাঁদিয়ে সেমিতে ইংল্যান্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ জুলাই ২০২৪ ০০:৫৮ এএম

টাইব্রেকারে বাজিমাত করে ইংলিশরা— সংগৃহীত ছবি

টাইব্রেকারে বাজিমাত করে ইংলিশরা— সংগৃহীত ছবি

ব্রিল এমবোলোর গোলে সুইজারল্যান্ড যখন শেষ চারের স্বপ্ন দেখছিল, পাঁচ মিনিটের ব্যবধানে সব পাল্টে দেন বুকায়ো সাকা। ম্যাচের ম্যাড়মেড়ে প্রথমার্ধের পর ৭৫ মিনিটে প্রথম গোল। সুইসদের সেই গোল ইংলিশরা শোধ করে ৮১ মিনিটে। এরপর নির্ধারিত ৯০ মিনিটেও ফল আসেনি খেলার৷

সমতায় থাকা ম্যাচে অতিরিক্ত সময় হয়ে টাইব্রেকারে এসে শেষ হয়৷ সেখানেই বাজিমাত করে গ্যারেথ সাউথগেটের দল। ৫-৩ ব্যবধানে সুইজদের হারিয়ে শেষ চার নিশ্চিত করে থ্রি লায়নসরা।

ইউরোপিয়ান চ্যাস্পিয়নশিপের শেষ আটের লড়াইয়ে গতকাল শনিবার রাতে টাইব্রেকারের প্রথম গোলটি করেন কোল পালমার। কিন্তু সুইজদের ম্যানুয়েল আকেনজি ব্যর্থ হন৷ নিচু হওয়া শট ঠেকিয়ে দেন জর্ডান পিকফোর্ড। এগিয়ে যাবার পর পেনাল্টি শ্যুটআউটের পরের চারটিতেও গোল করে ইংল্যান্ড। সুইজদেরও পরের তিনটি শট ঠেকাতে পারেনি পিকফোর্ড। তবে আলেকজান্ডার আরনল্ডের পঞ্চম শটেই জয় নিশ্চিত হয় ইংলিশদের। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে নেদারল্যান্ডস বনাম তুরস্ক ম্যাচের জয়ী দল।


এদিন ম্যাচের প্রথম সুযোগ পেতে ইংলিশদের অপেক্ষা করতে হয় ২২ মিনিট পর্যন্ত। খেলার ৭৫ মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় সুইসরা। এনদোয়ের দারুণ এক ক্রস থেকে থেকে পাওয়া বল আলতো টোকায় জালে ঠেলে দেন এমবোলো। গোল হজম করে তিনটি পরিবর্তন আনে ইংলিশ কোচ সাউথগেট৷ বদলে যায় দলও৷ আক্রমণের পসরা সাজিয়ে বসে থ্রি লায়ন্সরা।

গোলও পেয়ে যায় মিনিট ছয়েক পর। ৮১ মিনিটে বুকায়ো সাকার দুর্দান্ত দূরপাল্লার শটে ম্যাচে সমতায় ফেরে ইংল্যান্ড। ম্যাচের শেষ দিকে আর কোনো গোল না হওয়ায় নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হয়। অতিরিক্ত সময়েও ফল থাকে একই। আর টাইব্রেকারে পরে বাজিমাত করে ইংলিশরা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা