× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নভেম্বরে জিম্বাবুয়ে সফরে যাবে পাকিস্তান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ জুলাই ২০২৪ ২০:৩৮ পিএম

আপডেট : ০৬ জুলাই ২০২৪ ২১:২৩ পিএম

পুরোনো ছবি

পুরোনো ছবি

দীর্ঘ সাড়ে তিন বছর পর আগামী নভেম্বরে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে যাবে পাকিস্তান ক্রিকেট দল। সফরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। এই সিরিজের সূচি চূড়ান্ত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। জিম্বাবুয়ে ক্রিকেট জানিয়েছে, তিন ম্যাচ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে।

ওয়ানডে সিরিজ দিয়ে জিম্বাবুয়ে সফর শুরু করবে পাকিস্তান। ২৪ নভেম্বর সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। পরের দু’টি ওয়ানডে হবে যথাক্রমে ২৬ ও ২৮ নভেম্বর। এরপর ১ ডিসেম্বর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। এরপর ৩ ও ৫ ডিসেম্বর টি-টোয়েন্টি সিরিজের বাকি ম্যাচ খেলবে দু’দল।

২০২১ সালের এপ্রিলে সর্বশেষ জিম্বাবুয়ে সফর করেছিল পাকিস্তান ক্রিকেট দল।  সফরে দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল পাকিস্তান। টেস্টে হোয়াইওয়াশ ও টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ২-১ ব্যবধানে হারিয়েছিল সফরকারীরা। ২০১৮ সালের পর জিম্বাবুয়ের মাটিতে ওয়ানডে সিরিজ খেলেনি পাকিস্তান।  সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছিল উপমহাদেশের দলটি।

জিম্বাবুয়ে সফরে পাকিস্তান দলের সূচি : 

২৪ নভেম্বর ২০২৪ : প্রথম ওয়ানডে, বুলাওয়ে

২৬ নভেম্বর ২০২৪ : দ্বিতীয় ওয়ানডে, বুলাওয়ে

২৮ নভেম্বর ২০২৪ : তৃতীয় ওয়ানডে, বুলাওয়ে

১ ডিসেম্বর : প্রথম টি-টোয়েন্টি, বুলাওয়ে

৩ ডিসেম্বর : দ্বিতীয় টি-টোয়েন্টি, বুলাওয়ে

৫ ডিসেম্বর : তৃতীয় টি-টোয়েন্টি, বুলাওয়ে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা