কোপা আমেরিকা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪ ১৭:১৭ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৪ ১৮:৩৩ পিএম
ভিনির বদলি এন্দ্রিককে গুরুত্বপূর্ণ ম্যাচে মূল একাদশে রাখছে দরিভাল— সংগৃহীত ছবি
কোপা আমেরিকার শেষ আটে একে তো শক্ত প্রতিপক্ষ, তারওপর ব্রাজিলের খেলোয়াড় নিয়েও থাকছে দুশ্চিন্তা। সেরা কয়েকজন খেলোয়াড়কে না পাওয়া ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র তাই বেশ সতর্ক। তাই শেষ আটে ওঠার লড়াইয়ে উরুগুয়ের বিপক্ষে ভিনিসিয়ুস জুনিয়রের বদলি এন্দ্রিকে নিয়ে পরিকল্পনা কষছেন দরিভাল। প্রথমবারের মতো শুরুর একাদশে খেলবেন ব্রাজিলের এ বিস্ময়বালক।
ক্লাব পালমেইরাসে সাড়া জাগানো এন্দ্রিকের ব্রাজিলের জার্সিতে অভিষেক হলেও কখনও মূল একাদশের হয়ে খেলতে পারেননি। দুটি হলুদ কার্ডের কারণে এক ম্যাচ নিষিদ্ধ থাকা ভিনির বদলি তাই তার সেই সুযোগ এসেছে। ব্রাজিলের কোচ দরিভাল রবিবার সকাল ৭টায় শুরু হওয়া ম্যাচে তাকে শুরুর একাদশে খেলানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুক্রবার সংবাদ সম্মেলনে দরিভাল বলেছেন, ‘আমরা গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় হারিয়েছি। কিন্তু একই জায়গায় দারুণ একজন তরুণকে সুযোগ দিতে যাচ্ছি। এটা হয়তো এন্দ্রিকের জ্বলে ওঠার সময়।’ ১৭ বর্ষী এন্দ্রিক চলতি আসরে তিন ম্যাচে সুযোগ পেয়েছিলেন। কিন্তু গ্রুপ পর্বের ম্যাচগুলোতে বদলি নেমেছিলেন। এবার মূল একাদশে থাকবেন এন্দ্রিক।

গ্রপপর্বে এক জয়, দুটিতে কোনোরকমে ড্র। খেলোয়াড়রাও নেই ফর্মে, নেইমারের পর ভিনিসিয়ূস জুনিয়রকেও পাবে না ব্রাজিল। সবমিলিয়ে কোপা আমেরিকা ভালো যাচ্ছে না দরিভার জুনিয়রের শিষ্যদের। যদিও সমীকরণ ছিল সহজ, কলম্বিয়াকে হারাতে পারলেই কোয়ার্টার ফাইনালে পড়বে পানামা। ফল হলো উল্টো। শিষ্যরা হতাশ করলেন কোচকে, গ্রুপে রানার্সআপ ব্রাজিল সেমিতে ওঠার পথে পেল অপেক্ষাকৃত কঠিন দল উরুগুয়েকে। রাখঢাক না রেখেই তাই কোচ দরিভাল বলে দিয়েছেন, ‘ম্যাচটি কঠিন হবে।’ রবিবার ভোরের লড়াই যে অতটা সহজ হবে না সেটির আভাসও দিয়েছে উরুগুয়ে।
ব্রাজিলের ভাবনার বিষয় মূলত কম্বিনেশন কিংবা দল গঠনে। গোল পেতে যখন ভুগছে দলটির খেলোয়াড়রা, তখন দাপুটে দল সাজিয়ে বসেছেন উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা। গ্রুপপর্বে টানা তিন ম্যাচে জয় পেয়েছে উরুগুয়েইনরা। যুক্তরাষ্ট্রের নেভাডার লাস ভেগাসে অ্যালেজিয়েন্ট স্টেডিয়ামে তাই সতর্ক থাকতে চান ব্রাজিলের কোচ। পরশু বাংলাদেশ সময় সকাল ৭টায় মঞ্চায়িত হবে শেষ চার নিশ্চিতের লড়াই।