× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী এশিয়া কাপে আম্পায়ারিং করবেন জেসি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুলাই ২০২৪ ১৬:২৩ পিএম

সাথীরা জাকির জেসি; ফাইল ছবি

সাথীরা জাকির জেসি; ফাইল ছবি

আগামী ১৯ জুলাই শ্রীলঙ্কার মাটিতে শুরু হবে নারীদের এশিয়া কাপ।  আট দলের অংশগ্রহণে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই আসরের ফাইনাল হবে ২৮ জুলাই। আসন্ন এই টুর্নামেন্টে প্রথমবারের মতো বাংলাদেশের নারী আম্পায়ার সাথীরা জাকির জেসি ম্যাচ পরিচালনার সুযোগ পেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন জেসি। 

শনিবার (৬ জুলাই) ফেসবুকে পোস্টে নিজের অনুভূতি জানিয়ে জেসি লেখেন, ‘আলহামদুলিল্লাহ স্বপ্ন সত্যি হলো, নারী এশিয়া কাপ ২০২৪–এ নতুন যাত্রা শুরু হচ্ছে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাকে আসন্ন নারী এশিয়া কাপের জন্য নির্বাচিত করেছে। শ্রীলঙ্কায় ১৮-২৮ জুলাই এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আমার জন্য সবাই দোয়া করবেন।’

অবশ্য নারী আম্পায়ারিংয়ে বাংলাদেশের যাত্রা খুব বেশিদিনের নয়। চলতি বছরের মার্চে প্রথমবারের মতো দুই নারী আম্পায়ার জেসি ও মিশু চৌধুরিকে নিয়োগ দেয় বিসিবি। এরপর প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও তাদের আম্পায়ারিং ডেভলপমেন্ট প্যানেলে পাঁচ বাংলাদেশি নারীকে যুক্ত করে।

তাদের মধ্যে চারজন দেশের নারী আম্পায়ার– সাথিরা জাকির জেসি, রোকেয়া সুলতানা, ডলি রানি সরকার এবং চম্পা চাকমা। এ ছাড়া ম্যাচ রেফারি হিসেবে সুপ্রিয়া রানী দাসও ওই প্যানেলে যুক্ত হয়েছেন। এই খবরও এসেছিল গত মার্চে, এবার প্রথমবার এশিয়া কাপের মতো টুর্নামেন্টে দায়িত্ব পেলেন জেসি।

এবারের এশিয়া কাপে ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। যেখানে তাদের সঙ্গী শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও থাইল্যান্ড। ২০ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপের মিশন। এরপর ২২ জুলাই থাইল্যান্ড ও ২৪ জুলাই মালয়েশিয়ার বিপক্ষে খেলবে নিগার সুলতানা জ্যোতিরা।  আসরের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ডাম্বুলায়।   




শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা