× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খরুচে সাকিবের দিনেও জয় নাইট রাইডার্সের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ জুলাই ২০২৪ ১২:৩৫ পিএম

খরুচে সাকিবের দিনেও জয় নাইট রাইডার্সের। ছবি: সংগৃহীত

খরুচে সাকিবের দিনেও জয় নাইট রাইডার্সের। ছবি: সংগৃহীত

মেজর লিগে নিজের অভিষেকে ভুলে যাওয়ার মতো দিন কাটালেন বাংলাদেশের সাকিব আল হাসান। ৩ ওভারে ৩২ রান খরচায় নেন একটি উইকেট। তার আগে ব্যাটিংয়ে নেমে ১৩ বলে ৩টি চারের সাহায্যে করেন ১৮ রান।

এমএলসির দ্বিতীয় আসরে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলছেন সাকিব। প্রায় দেড় যুগের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি সাকিবের ২৪তম ফ্রাঞ্চাইজি দল। টাইগার অলরাউন্ডার জ্বলে উঠতে না পারলেও জিতেছে তার দল অ্যাঞ্জেলস নাইট রাইডার্স ১২ রানে জিতে আসর শুরু করেছে।

ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার সকালে টেক্সাস সুপার কিংসের বিপক্ষে আগে ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে ১৬২ রান তোলে নাইটরা। উন্মুক্ত চাঁদ ৬ বাউন্ডারি এবং ৩ ছক্কায় করেন ৪৫ বলে ৬৮ রান। 

জবাবে ওপেনার ডেভন কনওয়ের (৩৯ বলে ৫৩) ফিফটির পরও রান তাড়ায় সফল হতে পারেনি টেক্সাস কিংস। ৮ উইকেট হারিয়ে দেড়শতে থামে তারা। আলি খান ৪ উইকেট নিয়ে হন ম্যাচসেরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা