× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইতিহাস গড়ে কোপার সেমিফাইনালে কানাডা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ জুলাই ২০২৪ ১১:৪৮ এএম

আপডেট : ০৬ জুলাই ২০২৪ ১৪:১২ পিএম

প্রথমবারের মতো কোপা আমেরিকায় খেলতে নেমে ইতিহাস গড়ে সেমিফাইনালে উঠেছে কানাডা। সংগৃহীত ছবি

প্রথমবারের মতো কোপা আমেরিকায় খেলতে নেমে ইতিহাস গড়ে সেমিফাইনালে উঠেছে কানাডা। সংগৃহীত ছবি

ইকুয়েডরকে হারিয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। এবার তারা শেষ চারে প্রতিপক্ষ পেয়ে গেল। প্রথমবারের মতো কোপা আমেরিকায় খেলতে নেমে ইতিহাস গড়ে সেমিফাইনালে উঠেছে কানাডা। টাইব্রেকারে ভেনেজুয়েলাকে হারিয়ে তারা সেমিতে লড়বে লিওনেল মেসিদের বিপক্ষে।

আজ শনিবার ভোরে সেমিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ হওয়ার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল কানাডা-ভেনেজুয়েলা। র‌্যাঙ্কিংয়ে দুই দলই কাছাকাছি অবস্থানে। খেলায়ও তার ছাপ ছিল। বল দখলেও ছিল উনিশবিশ। উভয়েই সমান ১৬টি করে শট নেয়। তবে গোললক্ষ্যে শট নেওয়ায় এগিয়ে ছিল কানাডাই, তাদের ৭টির বিপরীতে ভেনেজুয়েলা লক্ষ্যে শট রাখতে পারে কেবল ৩টি। দিনশেষে শেষ হাসিও জুটল কানাডার মুখে!

এর আগে ম্যাচের প্রথম লিডও নিয়েছিল কানাডা। খেলা শুরুর মাত্র ১৩ মিনিটেই তারা জ্যাকব শাফলবার্গের গোলে এগিয়ে যায়। জনাথন ডেভিডের ক্রস পেয়ে ডান পায়ে শট নেন শাফলবার্গ, এর পরই লিড নেওয়ার উচ্ছ্বাস কানাডার। সেই লিড তারা ধরে রেখেছিল পুরো প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধেও দুই দল সমানতালে লড়ছিল। এরই মাঝে ৬৪ মিনিটে সমতা ফেরানো গোল করে বসে ভেনেজুয়েলা। স্যালোমন রোন্ডন ৪০ গজ দূর থেকে দৃষ্টিনন্দন শটে ভেনেজুয়েলাকে ম্যাচে ফেরান। এরপর নির্ধারিত সময়ে আর গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ৪-৩ ব্যবধানে ম্যাচটি জিতে নেয় কানাডা।

ফাইনালে ওঠার লক্ষ্যে কানাডা ১০ জুলাই মুখোমুখি হবে আর্জেন্টিনার। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে এ দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়। কোপা আসর শুরুর আগেই অবশ্য কানাডার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে হওয়া সে ম্যাচে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা জেতে ২-০ গোলে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা