× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০৩৬ অলিম্পিক আয়োজন করতে চায় ভারত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জুলাই ২০২৪ ২৩:০১ পিএম

আপডেট : ০৫ জুলাই ২০২৪ ২৩:২১ পিএম

২০৩৬ অলিম্পিক আয়োজন করতে চায় ভারত

বৈশ্বিক ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় ইভেন্ট অলিম্পিক গেমস। ফ্রান্সের রাজধানী প্যারিসে আগামী ২৬ জুলাই শুরু হবে এবারের আসর। যা চলবে ১১ আগস্ট পর্যন্ত। এরই মধ্যে ২০৩৬ অলিম্পিকের আয়োজক হতে উঠেপড়ে লেগেছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। এজন্য দেশটির সংশ্লিষ্টদের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

এবার প্যারিস অলিম্পিকে ভারতের এক হাজারেরও বেশি অ্যাথলেট অংশ করবে। এসব অ্যাথলেটদের কাছ থেকে অলিম্পিক আয়োজনের খুটিনাটি তথ্য চেয়েছেন মোদি। এজন্য অ্যাথলেটদের সঙ্গে সরাসরি ও অনলাইনে আলোচনায় বসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানেই নিজেদের আগ্রহের কথা তুলে ধরেন তিনি। 

মোদি বলেন, ‘২০৩৬ সালের অলিম্পিকে আমরা আয়োজন করতে চাই। আশা করছি পারব। দেশে ক্রীড়া পরিবেশ তৈরি করতে তা সাহায্য করবে। কাজ চলছে। পরিকাঠামো তৈরি করা হচ্ছে।’ 

যোগ করেন, ‘প্রতিযোগিতার মাঝে কোনও কিছু করতে বলছি না। কিন্তু অবসর সময়ে পর্যবেক্ষণ করো কীভাবে গেমস আয়োজন করা হচ্ছে। কী কী ব্যবস্থা করা হয়েছে। সেই পর্যবেক্ষণ আমাদের সাহায্য করবে ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজনের ক্ষেত্রে।’ 

প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হয় অলিম্পিকের আসর। ২০২৮ সালে পরবর্তী অলিম্পিকের আসর বসবে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। এরপর ২০৩২ সালে অলিম্পিকের মেলা বসবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। তবে ২০৩৬ অলিম্পিকের আয়োজক এখনো চূড়ান্ত হয়নি। এই সু্যোগটাই কাজে লাগাতে চায় ভারত।

অবশ্য ২০২১ সালেই ভারত আহমেদাবাদে ২০৩৬ অলিম্পিক আয়োজনের পরিকল্পনার কথা আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে জানিয়েছিল। তবে এরই মধ্যে বেশ কয়েকটি দেশও নিজেদের আগ্রহের কথা জানিয়ে রেখেছে। এখন পর্যন্ত এ আসর নিয়ে বিডের কথা জানিয়েছে মেক্সিকো সিটি (মেক্সিকো), নুসানতারা (ইন্দোনেশিয়া), ইস্তাম্বুল (তুরস্ক) ও ওয়ারশ (পোল্যান্ড)।

শেষ পর্যন্ত ভারত ২০৩৬ অলিম্পিকের আয়োজক হতে পারে কি না সেটাই এখন দেখার বিষয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা