× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানের বিপক্ষে সেরাটা দিতে চান শান্ত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জুলাই ২০২৪ ১৭:৪২ পিএম

আপডেট : ০৫ জুলাই ২০২৪ ১৮:৩৭ পিএম

আগামী ১৭ আগস্ট পাকিস্তানে পা রাখবে বাংলাদেশ দল— পুরোনো ছবি

আগামী ১৭ আগস্ট পাকিস্তানে পা রাখবে বাংলাদেশ দল— পুরোনো ছবি

দুটি টেস্ট খেলতে আগামী আগস্টের মাঝামাঝিতে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ দল। আসন্ন এ সফরটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপেরও অংশ। আগামী ২১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এ সিরিজ নিয়ে বেশ রোমাঞ্চিত বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে টাইগার অধিনায়ক জানিয়েছেন, পাকিস্তান সফরে যেতে এবং খেলতে মুখিয়ে তার দল। শান্ত বলেন, ‘আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নিতে দল হিসেবে আমরা পাকিস্তান ফিরতে মুখিয়ে আছি। পাকিস্তানে খেলা সব সময় চ্যালেঞ্জিং, তবে রোমাঞ্চকর ব্যাপারও।’

পাকিস্তানের সঙ্গে আগে খেলা ১৩ টেস্টের একটিতেও জয় লাভ করেনি বাংলাদেশ। এবার প্রতিপক্ষের ডেরায় প্রতিদ্বন্দ্বিতা গড়ার ইঙ্গিত দিয়েছেন শান্ত, ‘ঘরের মাঠে শক্তিশালী একটি দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা গড়তে আমাদের সেরাটি দিতে হবে।’

দুই ম্যাচের সিরিজ খেলতে আগামী ১৭ আগস্ট পাকিস্তানে পা রাখবে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট ২১-২৫ আগস্ট এবং করাচিতে দ্বিতীয় টেস্ট হবে ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা