× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি নাফিস ইকবাল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ জুলাই ২০২৪ ১৭:০৮ পিএম

আপডেট : ০৫ জুলাই ২০২৪ ১৭:৪৮ পিএম

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি নাফিস ইকবাল

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল ব্রেইন স্ট্রোক করেছেন। শুক্রবার (৫ জুন) চট্টগ্রামে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে  তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় এনে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের সঙ্গেই ছিলেন নাফিস। টাইগারদের বিশ্বকাপ মিশন শেষে দেশে ফেরার পর নিজ বাড়ি চট্টগ্রামে অবস্থান করছিলেন তিনি। সেখানেই বেশ কয়েকদিন ধরে মাথাব্যথায় ভুগছিলেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার।  

বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গেল কয়েক দিন ধরেই মাথাব্যথায় ভুগছিলেন নাফিস। আজ অবস্থা বেশি খারাপ হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে। এ নিয়ে পরে বিস্তারিত জানানো হবে। 

নাফিসের অসুস্থতার খবর জানিয়ে চট্টগ্রাম স্টেডিয়ামের পিচ কিউরেটর জাহিদ রেজা বাবু ফেসবুকে লিখেছেন, ‘তামিম ইকবালের বড় ভাই সাবেক জাতীয় দলের খেলোয়াড়, বাংলাদেশ দলের লজিস্টিক ম্যানেজার নাফিজ ইকবাল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আল্লাহ্ তা'আলা তাকে দ্রুত সুস্থতা দান করুক। আমিন।’

৩৯ বছর বয়সী নাফিস বাংলাদেশের হয়ে ১১টি টেস্ট ও ১৬টি ওয়ানডে খেলেছেন। ২০০৪ সালের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে তাঁর টেস্ট অভিষেক হয়। ওয়ানডে অভিষেকটা অবশ্য আরও আগে, ইংল্যান্ডের বিপক্ষে ২০০৩ সালের নভেম্বরে। ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের সেই ম্যাচটিই নাফিস ইকবালের শেষ ওয়ানডে। শেষ টেস্ট খেলেছেন ২০০৬ সালে বগুড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে।

তবে চোটের কারণে তাঁর ক্যারিয়ার দীর্ঘ হয়নি। টেস্টে একটি সেঞ্চুরি ও দুটি ফিফটি আছে। ওয়ানডেতে আছে দুটি ফিফটি। প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ১২০টি, লিস্ট ‘এ’ ১১২টি। ২০২২ সাল থেকে জাতীয় দলের টিম ম্যানেজারের দায়িত্বে ছিলেন, পরে তাঁকে জাতীয় দলের লজিস্টিকস ম্যানেজার করা হয়।

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির পরিচালক আকরাম খান নাফিসের আপন চাচা। এছাড়া জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই তিনি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা