× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোপা আমেরিকা

আর্জেন্টিনার কাছে হেরে চাকরিচ্যুত ইকুয়েডর কোচ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জুলাই ২০২৪ ১৪:৫৭ পিএম

আপডেট : ০৫ জুলাই ২০২৪ ১৬:৫৫ পিএম

এক বিবৃতিতে ইকুয়েডর ফুটবল ফেডারেশন ফেলিক্স সানচেজের দায়িত্ব ছাড়ার খবর নিশ্চিত করেছে । ছবি: রয়টার্স

এক বিবৃতিতে ইকুয়েডর ফুটবল ফেডারেশন ফেলিক্স সানচেজের দায়িত্ব ছাড়ার খবর নিশ্চিত করেছে । ছবি: রয়টার্স

চার বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ইকুয়েডরের কোচের দায়িত্ব থেকে বরখাস্ত হয়েছেন ফেলিক্স সানচেজ। কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে আর্জেন্টিনার কাছে পরাজয়ের পরই আসে এমন সিদ্ধান্ত। এক বিবৃতিতে সানচেজের চাকরিচ্যুত করার খবর নিশ্চিত করেছে ইকুয়েডর ফুটবল ফেডারেশন।

এফইএফের বিবৃতিতে বলা হয়েছে, ‘এফইএফ জানাচ্ছে, সম্মতির ভিত্তিতে সানচেজের সঙ্গে চুক্তিভিত্তিক সম্পর্কের ইতি টানার ব্যাপারে ঐক্যমতে পৌঁছানো গেছে। ফেলিক্স এবং তার কোচিং স্টাফের পেশাদারিত্ব ও কাজের জন্য ধন্যবাদ জানাই। একই সঙ্গে  তার ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করি।’

হিউস্টনে ১-১ সমতায় নির্ধারিত সময় পার হলে টাইব্রেকারে গড়ায় ম্যাচ। যাতে ৪-২ গোলের ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। টাইব্রেকারে আলবেসেলেস্তাদের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ প্রথম দুটি শট ঠেকিয়ে দেন। এতে ১৯৯৩ সালের পর ইকুয়েডরের সেমিফাইনাল খেলার স্বপ্ন ভেঙ্গে যায়।

ইকুয়েডরের কোচ হিসেবে ১৯ ম্যাচে ১০টিতে জিতেছেন সানচেজ। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে তার নেতৃত্বে বেশ ধারাবাহিক ইকুয়েডর। ৬ ম্যাচে ৩ জয় তাদের। ইকুয়েডরের সঙ্গে চার বছর চুক্তির কেবল এক বছর অতিবাহিত করেছেন তিনি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা