× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোহিতের কথায় পান্ডিয়ার চোখে জল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জুলাই ২০২৪ ১৩:৫৯ পিএম

আপডেট : ০৫ জুলাই ২০২৪ ১৪:৪৫ পিএম

রোহিতের কথায় পান্ডিয়ার চোখে জল

বিশ্বকাপ জয়ের পর গতকাল বৃহস্পতিবার দেশে ফেরেন ভারতের ক্রিকেটাররা। দেশে ফিরে সমর্থকদের আবেগ দেখে রীতিমতো অবাক রোহিত শর্মা। প্রথমে নয়াদিল্লি, পরে মুম্বাই যান  তিনি। সেখানে অর্থাৎ ঘরের মাঠে (ওয়াংখেড়ে) কথা বলতে গিয়ে শুরুতেই হার্দিক পান্ডিয়ার নাম নেন রোহিত। এ পান্ডিয়াকে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক করা নিয়ে  কত বিতর্ক। সেই বিতর্ক ছুড়ে ফেলে বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় কৃতিত্ব তাকেই দিলেন অধিনায়ক। হিটম্যানের কথা শুনে কেঁদে ফেললেন ভারতের সহ-অধিনায়ক।

বিশ্বকাপ জিতে ফেরা ভারতীয় দলের জন্য ওয়াংখেড়েতে সংবর্ধনার আয়োজন করে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানে বিশ্বকাপ ফাইনালের শেষ ওভারের অভিজ্ঞতার কথা জানান রোহিত। তিনি বলেন, ‘শেষ ওভারে যে কোনো রান বাঁচানোই খুব কঠিন। প্রচুর চাপ থাকে। সে চাপ সামলে বল করেছেন পান্ডিয়া। প্রথমে ক্লাসেনকে আউট করে ও আমাদের খেলায় ফিরিয়েছে। তার পরে শেষ ওভারে মিলারের উইকেট নিয়েছে। আমাদের বিশ্বকাপ জিতিয়েছে। পান্ডিয়া অসাধারণ।’

রোহিত যখন এ কথাগুলো বলছেন তখন সামনে চেয়ারে বসে থাকা পান্ডিয়ার চোখে জল। অথচ মুখে হাসি। রোহিতের মুখে পান্ডিয়ার প্রশংসা শুনে ওয়াংখেড়ের গ্যালারিও তার নাম উচ্চারণ করে। যে গ্যালারি থেকে ছয় মাস আগে টিটকিরি ভেসে এসেছিল, সেই গ্যালারি থেকেই নিজের নামে জয়ধ্বনি শুনলেন পান্ডিয়া।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা