× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোপা আমেরিকা

মার্টিনেজ বীরত্বে সেমিফাইনালে আর্জেন্টিনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জুলাই ২০২৪ ০৯:২৮ এএম

আপডেট : ০৫ জুলাই ২০২৪ ১২:১৭ পিএম

আর্জেন্টিনার জয়ের নায়ক মার্টিনেজ। সংগৃহীত ছবি

আর্জেন্টিনার জয়ের নায়ক মার্টিনেজ। সংগৃহীত ছবি

লিওনেল মেসির খেলা নিয়ে রটে শত মিশ্র খবর। চিলির বিপক্ষে ইনজুরিতে পড়া আর্জেন্টাইন তারকা ইকুয়েডর ম্যাচে ফিরবেন কি না, সংশয় দেখা দিয়েছিল তা নিয়ে। সব শঙ্কা ওড়ালেন অবশ্য। তবে শেষ আটের মতো মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ের দিন নিজের ছায়া হয়েই থাকলেন এমএলটেন। উল্টো টাইব্রেকারে দলের বিপদ বাড়ালেন। যদিও তা সামলে নেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।  টাইব্রেকারে ইকুয়েডরের দুটি শট ঠেকিয়ে দেন অ্যাস্টন ভিলার এ গোলরক্ষক। তাতেই কোপা আমেরিকার সেমিফাইনালে জায়গা করে নিল লিওনেল স্কালোনির দল।

হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার সকালে কোয়ার্টার ফাইনালে মূল ম‍্যাচ ১-১ গোলে ড্র থাকার পর লড়াই গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-২ ব‍্যবধানে জিতে শিরোপায় আরেক ধাপ এগিয়ে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

এদিন আর্জেন্টিনার হয়ে টাইব্রেকারে প্রথম শট নিতে আসেন মেসি। তার কিক পোস্টের ওপরের বারে লেগে বাইরে যায়। তখনই এক রাজ্যের হতাশা নেমে আসে আলবেসেলেস্তা শিবিরে। ইকুয়েডরের অ্যাঞ্জেল মেনার শট মার্টিনেজ ঠেকিয়ে দিলে প্রাণ ফেরে খানিক বাদে। পরের শটে জুলিয়ান আলভারেজ জালের দেখা পেলে আর্জেন্টাইন শিবিরে আরেকটু স্বস্তি বাড়ে। তারপর অ্যালেন মিন্ডার শটটিও দুর্দান্ত ক্ষিপ্রতায় ঠেকিয়ে দেন মার্টিনেজ। তাতেই ম্যাচের লাগাম নেয় আকাশি-নীল জার্সিধারীরা।

আর্জেন্টিনার হয়ে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও গঞ্জালো মন্টিয়েল বল জালে জড়ান। ইকুয়েডরের হয়ে জন ইয়েবোহ গোল এবং জর্ডি ক্যাসেদো আর্জেন্টাইন জাল কাঁপান। শেষ শটে নিকোলাস ওটামেন্ডির নিশানাভেদে মুহূর্তেই উচ্ছ্বাসে ফেটে পড়ে আর্জেন্টিনা।।

এদিন ম্যাচ ঘড়ির ৩৫ মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের পাওয়া গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। যোগ করা সময়ের ২ মিনিটে এসে সেই গোল পরিশোধ করে ইকুয়েডর। ফ্রি কিক থেকে উইঙ্গার জন ইয়েবোয়া বলটা বক্সের ভেতর ফেলেছিলেন। ফরোয়ার্ড কেভিন রদ্রিগেজের কুশলী হেড দূরের পোস্ট দিয়ে জড়ায় জালে। প্রায় হেরে বসা ম্যাচে ১-১ গোলে সমতায় ফিরে ইকুয়েডর। কিন্তু শেষ পর্যন্ত পেনাল্টিতে মার্টিনেজের কাছে হার মানতে হয় তাদের। তাতে খেরোখাতায় ইতিহাস লেখার সুযোগ মেলেনি ইকুয়েডরের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা