× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডেই বিদায় ওসাকার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ জুলাই ২০২৪ ২১:৪৫ পিএম

আপডেট : ০৪ জুলাই ২০২৪ ২২:২২ পিএম

উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডেই বিদায় ওসাকার

দীর্ঘ পাঁচ বছর পর উইম্বলডন খেলতে নেমেছিলেন নাওমি ওসাকা। কিন্তু ম্যাচে ভুলের মাত্রা বেশি হওয়ায় বিদায় নিয়েছেন দ্বিতীয় রাউন্ডেই। তাকে সরাসরি সেটে হারিয়েছেন ১৯তম বাছাই এমা নাভারো।  এতে উইম্বলডনে চারবারের চেষ্টায় কখনও তৃতীয় রাউন্ডের বাধা পার হতে পারলেন না চারটি গ্র্যান্ড স্লাম জয়ী এ টেনিস তারকা। 

গত বছর সন্তান জন্মদানের পর ওয়াইল্ড কার্ড নিয়ে উইম্বলডনে খেলতে নেমেছিলেন ওসাকা। বিগত বছরগুলোতেও নানা সংগ্রামের মধ্যে যেতে হয়েছে। ২০২২ সালে টুর্নামেন্ট খেলা হয়নি ইনজুরির কারণে। তার আগের বছর তো মানসিক স্বাস্থ্যের কথা বলে খেলা থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন।

এবারের আসরে প্রথম রাউন্ডে র‌্যাঙ্কিংয়ের ৫৩ নম্বর ডায়ান প্যারির চ্যালেঞ্জের মুখে পড়লেও সেই বাধা টপকাতে পেরেছেন ওসাকার। কিন্তু আমেরিকার নাভারোর কাছে পেরে উঠেননি তিনি। আনফোর্সড এরের সংখ্যাই ছিল ১৬টি! তুলনায় প্যারির ছিল মাত্র ৫টি। তাতে দ্বিতীয় রাউন্ডে ওসাকার হার সঙ্গী হয়েছে ৬-৪, ৬-১ গেমে।

এদিকে ছেলেদের শিরোপা প্রত্যাশী ইয়ানিক সিনার ও কার্লোস আলকারেজরা তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন। অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন সিনার তুমুল লড়াইয়ের জন্ম দিয়ে মাতেও বেরেত্তিনিকে ৭-৬ (৭-৩), ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৪) গেমে হারিয়েছেন। লড়াইটা স্থায়ী ছিল তিন ঘণ্টা ৪২ মিনিট। আলকারেজ শুরুতে শঙ্কার জন্ম দিলেও ৭-৬ (৭-৫), ৬-২, ৬-২ গেমে অস্ট্রেলিয়ার অ্যালেক্সান্ডার ভুকিচকে হারিয়েছেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা