× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউরো থেকে বিদায়, তবুও হৃদয় জিতল রোমানিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ জুলাই ২০২৪ ২১:২৯ পিএম

আপডেট : ০৪ জুলাই ২০২৪ ২১:৫৩ পিএম

ইউরো থেকে বিদায়, তবুও হৃদয় জিতল রোমানিয়া

আট বছর পর ইউরো চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ। প্রত্যাবর্তনটা বেশ দুর্দান্তভাবেই রাঙিয়েছিল রোমানিয়া। ইতিহাস গড়ে দ্বিতীয়বারের মতো উঠেছিল শেষ ষোলোতে। তবে নেদারল্যান্ডসের কাছে ৩-০ গোলের পরাজয়ে শেষ হয়েছে মিশন। কিন্তু ইউরো থেকে বিদায় নিলেও সবার হৃদয় জিতে গেছে রোমানিয়ানরা। ডাচদের কাছে হারের পর স্টেডিয়াম ছাড়ার আগে নিজেদের ড্রেসিংরুম পরিপাটি করে সাজিয়ে রেখে গেছে। বিদায়বেলায় ড্রেসিংরুমের লকারে একটা চিঠি রেখে ইউরোর আয়োজক জার্মানিকে ধন্যবাদ জানিয়েছে কার্পেথিয়ান অঞ্চলের দেশটি।

রোমানিয়ার এমন কাজে রীতিমতো আপ্লুত উয়েফা কর্তা ও স্টেডিয়াম প্রশাসন। নিজেদের ওয়েবসাইটে সাজানো-গোছানো ড্রেসিংরুম ও চিঠিটির ছবি প্রকাশ করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। রোমানিয়ান ও জার্মান ভাষায় লেখা সেই চিঠিতে লেখা রয়েছে, ‘রোমানিয়ার ফুটবল ইতিহাসে ইউরো ২০২৪ হচ্ছে দারুণ একটা অভিজ্ঞতা। অন্যতম গুরুত্বপূর্ণ অংশও। এবারের ইউরো জার্মানিতে অনুষ্ঠিত হয়েছে, এতে আমরা দারুণ তৃপ্ত ও আনন্দিত। এবারের ইউরোর প্রতিটি ম্যাচ, প্রতিটি অভিজ্ঞতা, সব আবেগ নিয়ে আমরা ফুটবলের সঙ্গে একাকার হয়ে গেছি।’

চিঠিতে আরও লেখা ছিল, ‘যখন জার্মানি ছাড়ছি, তখন আমরা জানি নিজেদের সবটুকু উজাড় করে দিয়েই আমরা রোমানিয়ার হয়ে খেলেছি। আমরা জার্মানদের কাছে কৃতজ্ঞ এখানকার অভিজ্ঞতার জন্য। ইউরোপীয় ফুটবল পরিবারের অংশ হতে পেরে আমরা গর্বিত। জার্মানিতে যত দিন ছিলাম, নিজেদের বাড়িতেই আছি বলে মনে হয়েছে। এই অনুভূতির জন্য ধন্যবাদ। এই আতিথেয়তার জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি।’

এবারের ইউরো চ্যাম্পিয়নশিপে খেলতে নেমে শুরুতেই ইউক্রেনকে ৩–০ গোলে হারিয়ে চমক দেখায় রোমানিয়া। যে গ্রুপে বেলজিয়ামের মতো দলকে টপকে গ্রুপে শীর্ষস্থান নিয়েই দ্বিতীয় রাউন্ডে ওঠে তারা। শেষ ষোলোর ম্যাচে শুরুটা ভালো হলেও নেদারল্যান্ডসের বিপক্ষে সেভাবে পেরে ওঠেনি রোমানিয়া। তবে সব ছাপিয়ে তারা জিতে নিল অজস্র মানুষের হৃদয়।

ইউরোতে তাদের সেরা সাফল্য ২০০০ সালের আসরে কোয়ার্টার ফাইনালে খেলা। এখন পর্যন্ত ছয়বার ইউরো চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে খেলে (১৯৮৪, ১৯৯৬, ২০০০, ২০০৮, ২০১৬ ও ২০২৪) মাত্র দুইবার তারা গ্রুপপর্ব অতিক্রম করতে পেরেছে। সে হিসেবে ২০২৪ ইউরোতে রোমানিয়ার ফল ভালো বলতেই হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা