× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভিনিসিয়ুসের সেই পেনাল্টি না দেওয়া নিয়ে কনমেবলের ভুল স্বীকার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ জুলাই ২০২৪ ২১:১৬ পিএম

আপডেট : ০৪ জুলাই ২০২৪ ২১:৪১ পিএম

ভিনিসিয়ুসের সেই পেনাল্টি না দেওয়া নিয়ে কনমেবলের ভুল স্বীকার

কোপায় শেষ আটের মহারণ শুরু আগামীকাল শুক্রবার ভোর থেকে। তার আগে গ্রুপ পর্বে রেফারির একটি সিদ্ধান্ত ঘিরে চায়ের টেবিলে আলোচনা। গত বুধবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল-কলম্বিয়া। ম্যাচটিতে ব্রাজিলকে একটি পেনাল্টি না দেওয়ার ভুল সিদ্ধান্ত নেয় রেফারি ও ভিএআর। অবশ্য এজন্য ভিডিওবার্তায় ভুল স্বীকার করেছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন।

ভিডিওবার্তায় কনমেবল জানায়, ‘পেনাল্টি বক্সে বল দখলের লড়াইয়ে ডিফেন্ডার বল স্পর্শ করেননি। এর ফলে সংঘর্ষ হয়েছে এবং যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটার ক্ষেত্রে এটা যৌক্তিক ছিল না। রেফারি এটি দেখতে ব্যর্থ হয়েছেন এবং খেলা চালিয়ে গেছেন। ভিএআরও এটা দেখতে ব্যর্থ হয়েছে যে ডিফেন্ডার বল স্পর্শ করেননি, তিনি ব্রাজিলিয়ান স্ট্রাইকারের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন। এরপর ভিএআর মাঠের সিদ্ধান্ত বহাল রাখার ভুল রায় দিয়েছে।’

ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারার লেভিস স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচের ৪২ মিনিটে নিজেদের বক্সে ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুসকে ফেলে দেন কলম্বিয়ান ডিফেন্ডার দানিয়েল মুনোজ। পেনাল্টি দাবি করে ম্যাচের সেই মুহূর্তে ১-০ গোলে এগিয়ে থাকা ব্রাজিল। কিন্তু ভেনেজুয়েলান রেফারি হেসুস ভালেনজুয়েলা ফাউলের বাঁশি বাজাননি। মুনোজ বল স্পর্শ করেছিলেন, এটা ভেবে ভিএআর রেফারি মাউরো ভিজলিয়ানো মাঠের রেফারির সিদ্ধান্ত কার্যকর রাখেন। রেফারির এই সিদ্ধান্ত নিয়ে ম্যাচ শেষে ক্ষোভ ঝাড়েন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা