× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবিনা, মারিয়াদের ভুটান সফর স্থগিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ জুলাই ২০২৪ ২১:১৪ পিএম

আপডেট : ০৪ জুলাই ২০২৪ ২১:৩৬ পিএম

সাবিনা, মারিয়াদের ভুটান সফর স্থগিত

সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির অংশ হিসেবে ১১ ও ১৪ জুলাই দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ নারী ফুটবল দলের ভুটান যাওয়ার কথা ছিল। সেই সফরটি স্থগিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফেডারেশনের নারী ফুটবল কমিটির চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ বৃহস্পতিবার জানিয়েছেন, ফ্লাইট সমস্যার কারণে এ উইন্ডোতে ভুটান যাওয়া হচ্ছে না।

তবে জুলাইয়ের শেষের দিকে কিংবা আগস্টের প্রথম সপ্তাহে ভুটান একটি তিন জাতির টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করছে। ওই টুর্নামেন্ট হলে তখন সেখানে যাবে নারী ফুটবল দল। এ জন্য ২২ জুলাই থিম্পু যাওয়ার জন্য ফ্লাইটের বিষয়ে কথা বলে রেখেছে বলেও জানিয়েছেন কিরণ।

আগামী অক্টোবরে নেপালে বসবে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের পরের আসর। শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জে বেশি বেশি ম্যাচ খেলার ওপর গুরুত্ব দিয়েছে বাফুফে। তার অংশ হিসেবে চাইনিজ তাইপের বিপক্ষে দুই ম্যাচ খেলানো হয়েছে মেয়েদের। লেবাননে চারজাতি টুর্নামেন্টে আমন্ত্রণ পেলেও সরকারের অনুমতি না পাওয়ায় সেখানে দল পাঠানো সম্ভব হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা