× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাবাডি ও দাবা খেলাকে স্কুল পর্যায়ে অন্তর্ভুক্তের উদ্যোগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ জুলাই ২০২৪ ১৮:১৬ পিএম

আপডেট : ০৪ জুলাই ২০২৪ ১৯:৫৬ পিএম

কাবাডি ও দাবা খেলাকে স্কুল পর্যায়ে অন্তর্ভুক্তের উদ্যোগ

কাবাডি ও দাবা খেলাকে স্কুল পর্যায়ের সব ক্রীড়া প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে সচিবালয়ে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নেতৃবৃন্দ ও বাংলাদেশ দাবা ফেডারেশনের নেতৃবৃন্দের সাথে বৈঠককালে এ কথা জানিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন এমপি। 

বৈঠকে যুব ও ক্রীড়ামন্ত্রী বলেন, কাবাডি ও দাবা বাংলাদেশের অত্যন্ত সম্ভাবনাময় দুটি খেলা। খেলা দুটিকে এগিয়ে নিতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। আমি শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছি। দেশের প্রতিটি বিদ্যালয়ে যাতে কাবাডি ও দাবা খেলাকে সব ক্রীড়া  প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করা হয় সে বিষয়ে পদক্ষেপ নিতে অনুরোধ করেছি। এ সব ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে। আমরা খেলা দুটিকে সারা দেশে ছড়িয়ে দিতে চাই। দেশের তৃণমূল পর্যায়ে যদি খেলা দুটিকে ছড়িয়ে দেওয়া যায় তাহলে জাতীয় পর্যায়েও ভালো খেলোয়াড় তৈরি হবে।

মন্ত্রী আরও বলেন, যে সব  ক্রীড়া ফেডারেশন জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ভালো ফলাফল করছে, তাদের আরও ভালো ফলাফল অর্জনে মন্ত্রণালয় থেকে অগ্রাধিকারভিত্তিতে সহায়তা প্রদান করা হবে। এ সময়ে ক্রীড়া ফেডারেশনের জন্য বাজেট বৃদ্ধির পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। 

বৈঠকে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করেন ফেডারেশনের সভাপতি ও  বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।  এ সময় যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দীন আহমেদ, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান,  বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি  তরফদার মো. রুহুল আমিন উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৮তম বোর্ড সভায় সভাপতিত্ব করেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা