× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোপার নকআউটে থাকছে না অতিরিক্ত সময়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ জুলাই ২০২৪ ১৬:১৭ পিএম

আপডেট : ০৪ জুলাই ২০২৪ ১৭:৩৯ পিএম

কোপার নকআউটে থাকছে না অতিরিক্ত সময়

লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা। চলতি আসর গ্রুপ পর্ব পেরিয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে। গ্রুপ পর্বে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ধারা নকআউট পর্বেও বজায় থাকবে। তবে নকআউট পর্বের ক্ষেত্রে যোগ হয়েছে নতুন নিয়ম। কোয়ার্টার ও সেমি-ফাইনাল ম্যাচ নির্ধারিত সময়ে ড্র হলে থাকছে না অতিরিক্ত সময়। অবশ্য শিরোপা নির্ধারণী ফাইনালে অতিরিক্ত সময় রেখেছে কনমেবল।

বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৭টায় আর্জেন্টিনা ও ইকুয়েডরের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল রাউন্ড। শেষ আটের ম্যাচে এরপর একে একে মাঠে নামবে আরও ছয় দল ভেনেজুয়েলা, কানাডা, কলম্বিয়া, পানামা, উরুগুয়ে  ও ব্রাজিল। এই ম্যাচগুলো নির্ধারিত সময়ে সমতা থাকলে অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবে না দুই দল। সেমিফাইনালের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। তবে ৫ মিনিট যোগ করা সময় থাকছে। 

কোপা আমেরিকা ২০২৪-এর রেগুলেশনসে বলা হয়েছে, ফাইনালে ৯০ মিনিট শেষে যদি স্কোর সমান থাকে, তাহলে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াবে। অতিরিক্ত সময় হবে ৩০ মিনিট এবং দুই অর্ধে ১৫ মিনিট করে খেলা হবে। এরপরও সমতা থাকলে পেনাল্টি শুটআউটে বিজয়ী নির্ধারণ করা হবে। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে অতিরিক্ত সময় না থাকায় ম্যাচ সরাসরি চলে যাবে টাইব্রেকারে। ৯০ মিনিট শেষে সমতা থাকলেই পেনাল্টি শুটআউটে নির্ধারণ করা হবে দুই দলের ভাগ্য।

কোয়ার্টার ফাইনাল আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচ ছাড়াও পরের ম্যাচগুলোতে মুখোমুখি হবে ভেনেজুয়েলা-কানাডা ও কলম্বিয়া-পানামা। কোয়ার্টার ফাইনালে সবচেয়ে জমজমাট ম্যাচটি উপহার দিতে সবশেষে মাঠে নামবে ব্রাজিল-উরুগুয়ে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা